ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ফরিদপুরে গ্রেপ্তার কৃষক লীগ নেতা

ফরিদপুরের সালথায় বিশেষ অভিযানে মো. আব্দুর রহিম মাতুব্বর (৫৫) নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রহিম মাতুব্বর মিনাজদিয়া গ্রামের মৃত জয়নুদ্দিন মাতুব্বরের ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ‘এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ নামক বিশেষ অভিযান পরিচলনা করে কৃষক লীগ নেতা আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।‘  এনএম/ধ্রুবকন্ঠ

ফরিদপুরে গ্রেপ্তার কৃষক লীগ নেতা