ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নয়াপাড়া আবাসিক এলাকায় মাদকদ্রব্যের সন্ধানে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩০ মিনিট থেকে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।অভিযানে চারজনকে আটক করা হয়। তারা হলেন— মো. সোহেল (৩৪), মো. ইউসুফ (২৯), রবিউল ইসলাম (২৩) ও মো. নাইম শাহাজী (২৪)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্তদের মধ্যে— মো. সোহেলকে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড। মো. ইউসুফকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড। রবিউল ইসলামকে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড। মো. নাইম শাহাজীকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।  এনএম/ধ্রুবকন্ঠ

কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড