যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী উদ্ধার, মুক্তিপণ চাওয়া হয়েছিল ১ কোটি
যশোরের
শংকরপুর এলাকা থেকে অপহৃত ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর উদ্ধার
করেছে র্যাব। গত বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে চৌগাছা উপজেলার পাশাপোল খোলসি
গ্রামের একটি ইটভাটার পাশ থেকে তাঁকে উদ্ধার করা হয়।র্যাব-৬
যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, তথ্যপ্রযুক্তির
সহায়তায় অবস্থান শনাক্ত করে খোলসি গ্রামের একটি পরিত্যক্ত ছাবড়া ঘরের পাশ থেকে জাহাঙ্গীরকে
উদ্ধার করা হয়। এ সময় তাঁকে তাঁর নিজের মোটরসাইকেলের সঙ্গেই বেঁধে রেখেছিল অপহরণকারীরা।
তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা আগেভাগেই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার
করা সম্ভব হয়নি।পারিবারিক
সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলমের শংকরপুর পশু হাসপাতালের সামনে ‘আর আর মেডিকেল’ ও ‘জে আর এগ্রোভেট’ নামে দুটি ওষুধের দোকান রয়েছে। গত ২ মার্চ রাত ৯টার দিকে
দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে তিনি সুজলপুরের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা
মাইক্রোবাসে করে তাঁকে তুলে নিয়ে যায়।অপহরণের
পর ওই রাতেই জাহাঙ্গীরের মোবাইল ফোন ব্যবহার করে তাঁর মা জাহানারা খাতুন ও স্ত্রীর
কাছে ফোন দেয় অপহরণকারীরা। তাঁকে জীবিত ফেরত দেওয়ার বিনিময়ে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীরের স্ত্রী যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন।নিখোঁজ
হওয়ার ৯ দিন পর জাহাঙ্গীরকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে তাঁর পরিবার। গত ৪ মার্চ
যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁকে উদ্ধারের আকুতি জানিয়েছিলেন স্বজনেরা।র্যাব
জানায়, উদ্ধারের পর জাহাঙ্গীর আলমকে র্যাব ক্যাম্পে নিয়ে প্রাথমিক সেবা দেওয়া হয়েছে।
তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। ঘটনার বিস্তারিত জানতে এবং অপহরণকারীদের শনাক্ত করতে
তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা
হবে।
এনএম/ধ্রুবকন্ঠ