ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

এখন পর্যন্ত ৩০ জায়গায় এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে : সারজিস আলম

এনসিপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, ‘ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। অতীত থেকে শিক্ষা নেন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।’আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, ‌‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে।’ তিনি আরও লিখেছেন, ‘বিএনপি কি এখনো পুরোনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কি না সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। আমরা রাজনীতি করতে এসেছি। পুরোনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি।’তিনি লিখেছেন, ‘ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান করছি। অতীত থেকে শিক্ষা নেন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।’  এনএম/ধ্রুবকন্ঠ

এখন পর্যন্ত ৩০ জায়গায় এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে : সারজিস আলম