নোয়াখালী সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
নোয়াখালী সরকারি কলেজ শাখার ব্যবস্থাপনায় কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (০৯ মার্চ-২০২৬)
বিকালে নোয়াখালী সরকারি কলেজ মাঠে উক্ত ইফতার মাহফিল ও সাংগঠনিক কলেজ সম্মেলন অনুষ্ঠিত
হয়।উক্ত ইফতার মাহফিলে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয়
সম্পাদক এম ইব্রাহীম নাসরুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন
বাংলাদেশ, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি
হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা ফিরোজ আলম, হাবিব রুদ্র,
মনিরুজ্জামান বাবু, আসাদুজ্জামান সাকিব, মাহফুজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথির নেতৃত্বে
বিগত ২০২৫ সেশনের নোসক শাখার কমিটি বিলুপ্ত করে ২০২৬ সেশনের নব কমিটি ঘোষণা করা হয়।
এসময় নোয়াখালী সরকারি কলেজ শাখার-২০২৬ সেশনের
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা মুহা.
সুমন উদ্দিন কে, সহ-সভাপতি হিসেবে হাফেজ তারেক রহমানকে, সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার
হোসেন সজিবকে এবং সহ- সাধারণ সম্পাদক হিসেবে মাহমুদুল করিমকে মনোনীত করা হয়।
এনএম/ধ্রুবকন্ঠ