জুলাই সনদ-অভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করল বিএনপি : সারজিস আলম
১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য
সংগঠক সারজিম আলম মন্তব্য করেছেন জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো।বিএনপির এমপিদের শপথ অনুষ্ঠানের পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। কিন্তু আজ তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। অন্যদিকে
বিএনপি সংবিধান
সংস্কার পরিষদের
শপথ না
নিলে জামায়াত
কোনো শপথই
নেবে না
বলে দলটির নায়েবে
আমির সৈয়দ
আব্দুল্লাহ
মোহাম্মদ তাহের জানিয়েছেন।
এনএম/ধ্রুবকন্ঠ