ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আজ থেকে শুরু হচ্ছে নারী দলের বিশেষ অনুশীলন ক্যাম্প

বিপিএলের আগে নারীদের কোনো ক্রিকেটীয় ব্যস্ততা নেই। লম্বা সময় ধরে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকবে নারীরা। বিশ্বকাপের আগে সবশেষ সিরিজ খেলবে আগামী এপ্রিলে। নারী ক্রিকেটারদের যেন প্রস্তুতির ঘাটতি তৈরি না হয়-সে কারণে আজ থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে নারী দলের ক্যাম্প। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) ক্যাম্পে পাওয়া নারী ক্রিকেটাররা রিপোর্ট করবেন। আগামীকাল থেকে শুরু হবে ক্রিকেটের প্রস্তুতি।নারী দলের এই প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতির জন্য এই ক্যাম্প আয়োজন করা হচ্ছে।’আগামী ১৫ মার্চ পর্যন্ত হবে নারী দলের এই ক্যাম্প। ক্যাম্প থেকে সরাসরি ঈদের ছুটিতে যাবেন নারী ক্রিকেটাররা। এর মধ্যে বিপিএলের সবকিছু চূড়ান্ত হলে ঈদের ছুটি কাটিয়ে বিপিএল খেলতে নামবেন নারী ক্রিকেটাররা।তা না হলে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজের জন্য অপেক্ষা করতে হবে মেয়েদের। আগামী ১৭ এপ্রিল থেকে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তারদের।  এনএম/ধ্রুবকন্ঠ

আজ থেকে শুরু হচ্ছে নারী দলের বিশেষ অনুশীলন ক্যাম্প