মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই: অতিরিক্ত পুলিশ কমিশনার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেছেন, ‘মব সৃষ্টি করে কোনো ধরনের বিশৃঙ্খলা করার সুযোগ নেই।
এবারের বইমেলাকে
কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার তথ্য পাওয়া যায়নি।’আজ বুধবার
(২৫ ফেব্রুয়ারি) সকালে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন
তিনি।তিনি
আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বই যাতে মেলায় স্থান না পায়, সেদিকে বিশেষভাবে নজর রাখা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি
বলেন, বইমেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।
এনএম/ধ্রুবকন্ঠ