হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার
(৮ ফেব্রুয়ারি) বিকেলে বায়তুল মোকাররমের
উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এই সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
সমাবেশে
বক্তারা বলেন, ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী বাংলাদেশের ইসলামী অঙ্গনের একজন সম্মানিত আলেম ও নেতা।
তাকে নিয়ে
কটূক্তিমূলক ও বেয়াদবিমূলক বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি আল্লামা বাবুনগরীকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এ দেশে ইসলাম আছে, তৌহিদী জনতা আছে—আল্লামা বাবুনগরীর ভক্ত, মুরিদ, ছাত্র ও অনুসারীরা জানে কীভাবে দাঁতভাঙা জবাব দিতে হয়’।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন