জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক মাহবুব কামাল মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নিজের দোষ জাতীর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। সেইসঙ্গে 'পুরো দেশকে জালিয়াত' বলে প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন তার তীব্র সমালোচনা করেন তিনি। সম্প্রতি ইউটিউবভিত্তিক একটি টকশোতে তিনি এমন মন্তব্য করেন।
জাতিকে জালিয়াত বলে প্রধান উপদেষ্টার করা মন্তব্যের প্রসঙ্গে মাহবুব কামাল বলেন, ‘আমি একটা উদাহরণ দিব। বিডি হাবিবুল্লাহ সাহেবের ছেলে আমানুল্লাহ সাহেব; তিনি বাসসের এমডি ছিলেন। তিনি এখনো বেঁচে আছেন, বয়স হয়তো ৯০ হবে।
তাকে একবার সবাই এসে বললেন, আমানুল্লাহ ভাই আপনি বিএনপির নমিনেশন নেন। তো তিনি বললেন, আমাকে তো তাহলে বাসসের এমডি থেকে পদত্যাগ করতে হবে।
তো সবাই বললেন, কেন আপনি আগে নমিনেশনটা পান, তারপর পদত্যাগ করেন। তখন আমানুল্লাহ সাহেব বললেন— না, না, এটা অনিয়ম হবে। আমি পদত্যাগ করে তারপর নমিনেশন চাইবো।
মাহবুব কামাল বলেন, তিনি পদত্যাগ করে নমিনেশন চাইলেন কিন্তু নমিনেশন তিনি পেলেন না। উনি একসাথে দুইটা হারালেন। তার এত বড় একটা চাকরি হারালেন, কিন্তু নমিনেশনটা পেলেন না। তাতে উনার কোন আফসোস নাই। আমি তার একটি ঘটনার উদাহরণ দিব।
তিনি বলেন, আমানুল্লাহ সাহেব একবার তার মেয়েসহ বরিশালে যাচ্ছেন। তো বিডি হাবিবুল্লাহর ছেলে হিসেবে লঞ্চের সবাই তাকে সেবাযত্ন করেছে। তিন চার দিন পরে তিনি যখন ঢাকায় ফিরছেন, তখন দুইটা ফুল টিকিট দিয়েছেন টিকিট চেকারকে। টিকিট চেকার বলেন, স্যার আপনি তো আপনার মেয়ের জন্য গতবার হাফ টিকেট দিলেন, আজকে ফুল টিকিট দিচ্ছেন যে। জবাবে আমানুল্লাহ বললেন, দেখো আমরা বাড়িতে গিয়েছিলাম, ওর জন্মদিন পালন করতে। কাল ওর ১২ বছর পূর্ণ হয়ে গেছে। এখন তো হাফ টিকেট চলবে না।
মাহবুব কামাল বলেন, বলেন এই আমানুল্লাহ সাহেব কি জালিয়াত? প্রধান উপদেষ্টার কাছে আমি প্রশ্ন রাখতেছি, এই আমানুল্লাহ সাহেব কি জালিয়াত? আপনি সমগ্র জাতিকে জালিয়াত বানিয়ে দিলেন!
বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ বা সীমিত করার প্রসঙ্গে মাহবুব কামাল বলেন, আজকে আমাদের পাসপোর্টের যে অবমূল্যায়ন তার জন্য বর্তমান সরকার দায়ী। পাসপোর্টের এতো অবমূল্যায়ন আগে ছিল না। আমরা কি বিদেশ যাইনি? আমরা তো সবুজ পাসপোর্ট নিয়ে অনেক দেশে গিয়েছি; কোথাও তো এভাবে আমাদের অপমানিত করেনি। এখন কেন ভিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে অনেক দেশ?
মাহবুব কামাল আরও বলেন, গত ১৬-১৭ মাসে সরকারের যে পারফরমেন্স সেই কারণে এটা হচ্ছে। আপনি নিজে দোষ করলেন আর সেই দোষ পুরো জাতীর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। এটা কিছু হইলো?
জ্যেষ্ঠ এই সাংবাদিক আরো বলেন, তিন মাস আগে প্রধান উপদেষ্টা সংসদ ভবনের পাশে বক্তৃতায় বললেন, সারা পৃথিবী আমাদের কাছে আসবে, আমরা বিশ্বস্ত। তিন মাসের মধ্যে বিশ্বস্ত কিভাবে জালিয়াত হয়ে গেল?
বিষয় : প্রধান উপদেষ্টা মাহবুব কামাল
.png)
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন