আসন্ন ত্রয়োদশ
জাতীয় সংসদ
নির্বাচন উপলক্ষে
টানা চার
দিনের সরকারি
ছুটিতে দেশের
সব ব্যাংককে
এটিএম বুথে
পর্যাপ্ত নগদ
অর্থ রাখার
নির্দেশ দিয়েছে
বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার
(১০ ফেব্রুয়ারি)
কেন্দ্রীয় ব্যাংক
সূত্রে এই
তথ্য জানা
গেছে।
নির্দেশনায়
বলা হয়েছে,
নির্বাচনকালীন
ছুটিতে সাধারণ
মানুষের নগদ
অর্থ উত্তোলনে
কোনো ধরনের
ভোগান্তি যেন
না হয়,
সে জন্য
ব্যাংকগুলোকে
সার্বক্ষণিকভাবে
এটিএম বুথ
সচল ও
পর্যাপ্ত অর্থ
সরবরাহ নিশ্চিত
করতে হবে।
এদিকে নির্বাচনে টাকার অপব্যবহার রোধে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ গত
রবিবার (৮
ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।
নির্দেশনা
অনুযায়ী, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ও এনপিএসবি’র আওতাধীন আইবিএফটি’র মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (P2P) লেনদেন সীমিত
থাকবে।
এ
সময় বিকাশ, নগদ ও রকেটসহ সব এমএফএস সেবায় একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা লেনদেন করা যাবে। দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেনের মাধ্যমে মোট ১০ হাজার টাকা পাঠানোর সুযোগ থাকবে।
তবে
কেনাকাটার পেমেন্ট (Merchant Payment) এবং
বিদ্যুৎ, গ্যাসসহ ইউটিলিটি বিল পরিশোধের সেবা আগের নিয়মেই চালু থাকবে।
একই
সঙ্গে নির্বাচনী ছুটিতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকের হিসাবে তাৎক্ষণিক আন্তঃব্যাংক লেনদেন (আইবিএফটি) সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায়
আরও বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে সন্দেহজনক বা অস্বাভাবিক আর্থিক লেনদেন শনাক্ত হলে তা দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করতে হবে। এ জন্য প্রতিটি এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠন এবং সব লেনদেন সার্বক্ষণিকভাবে নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য,
নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।
এনএম/ধ্রুবকন্ঠ
আপনার মতামত লিখুন