আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু আগামীকাল ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ব্যাংক খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে জানিয়েছে, এই দুই দিনে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।
তা ছাড়া ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় আরো দুই দিন যোগ হয়ে টানা চার দিন বন্ধ থাকছে ব্যাংকগুলো। এর আগে ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করে।
এই ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন