ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‘এটা আমার চরিত্র বা স্বাভাবিক আচরণ নয়’: ক্ষমা চেয়ে রদ্রিগো

ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে বেনফিকার কাছে হেরে নবম হয়ে প্লে-অফে জায়গা হয়েছে রিয়াল মাদ্রিদের। ম্যাচে লাল কার্ড দেখার পর রিয়াল মাদ্রিদের সমর্থক, ক্লাব কর্তৃপক্ষ সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।

বেনফিকার বিপক্ষে ম্যাচে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজের ভুল স্বীকার করে রদ্রিগো বলেন, গতকাল (বুধবার রাত) মনে হয়েছিল ওরা (বেনফিকা) সময় নষ্ট করছে। নিয়ে আমি অভিযোগ করতে গিয়েছি। কিন্তু সে সময় আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। এটা আমার স্বাভাবিক আচরণ নয়।

সমর্থক, ক্লাব,সতীর্থ কোচের কাছে ক্ষমা চেয়ে রদ্রিগো আরও বলেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এর আগে কখনো লাল কার্ড দেখিনি। এর পরিণতি কী হতে পারে, সেটা বুঝি। সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমরা সবাই আবার একসঙ্গে হবো। রিয়াল মাদ্রিদের এই ব্যাজ এবং চ্যাম্পিয়নস লিগের জন্য লড়াই চালিয়ে যাব।

বেনফিকার বিপক্ষে ম্যাচের ৫৫ মিনিটে মাস্তানতুনোর বদলি হিসেবে মাঠে নামেন রদ্রিগো। অতিরিক্ত সময়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় প্রথম হলুদ কার্ড এবং তার পরপরই দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন এই উইঙ্গার।

এর আগে ৯২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রাউল অ্যাসেনসিও। জনের দল নিয়ে শেষ বাঁশি বাজার আগমুহূর্তে এক গোল হজম করে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত গোলের হারে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দলটি।

বেনফিকার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ নকআউট প্লে-অফ পর্বের প্রথম লেগ থেকে ছিটকে গেছেন রদ্রিগো এবং অ্যাসেনসিও।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ফুটবল চ্যাম্পিয়নস লিগ বেনফিকা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

‘এটা আমার চরিত্র বা স্বাভাবিক আচরণ নয়’: ক্ষমা চেয়ে রদ্রিগো

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে বেনফিকার কাছে হেরে নবম হয়ে প্লে-অফে জায়গা হয়েছে রিয়াল মাদ্রিদের। ম্যাচে লাল কার্ড দেখার পর রিয়াল মাদ্রিদের সমর্থক, ক্লাব কর্তৃপক্ষ সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।

বেনফিকার বিপক্ষে ম্যাচে ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজের ভুল স্বীকার করে রদ্রিগো বলেন, গতকাল (বুধবার রাত) মনে হয়েছিল ওরা (বেনফিকা) সময় নষ্ট করছে। নিয়ে আমি অভিযোগ করতে গিয়েছি। কিন্তু সে সময় আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। এটা আমার স্বাভাবিক আচরণ নয়।

সমর্থক, ক্লাব,সতীর্থ কোচের কাছে ক্ষমা চেয়ে রদ্রিগো আরও বলেন, রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এর আগে কখনো লাল কার্ড দেখিনি। এর পরিণতি কী হতে পারে, সেটা বুঝি। সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমরা সবাই আবার একসঙ্গে হবো। রিয়াল মাদ্রিদের এই ব্যাজ এবং চ্যাম্পিয়নস লিগের জন্য লড়াই চালিয়ে যাব।

বেনফিকার বিপক্ষে ম্যাচের ৫৫ মিনিটে মাস্তানতুনোর বদলি হিসেবে মাঠে নামেন রদ্রিগো। অতিরিক্ত সময়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় প্রথম হলুদ কার্ড এবং তার পরপরই দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন এই উইঙ্গার।

এর আগে ৯২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রাউল অ্যাসেনসিও। জনের দল নিয়ে শেষ বাঁশি বাজার আগমুহূর্তে এক গোল হজম করে রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত গোলের হারে সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল দলটি।

বেনফিকার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ নকআউট প্লে-অফ পর্বের প্রথম লেগ থেকে ছিটকে গেছেন রদ্রিগো এবং অ্যাসেনসিও।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত