ফুটবলে তাঁরা অবহেলিত। কোচ পিটার বাটলারের কাছে জাতীয় দলের দরজা তাঁদের জন্য বন্ধ। সেই সাবিনা খাতুনদের হাত ধরে এবার সাফ ফুটসালে শিরোপা জিতল বাংলাদেশ। শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেন সাবিনা-কৃষ্ণারা। সাফের বাইলজ অনুযায়ী, সর্বোচ্চ পয়েন্টধারী দলের হাতে তুলে দেওয়া হবে শিরোপা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করল বাংলাদেশ।
আজ থাইল্যান্ডের ননথাবুরি হলে ৩ মিনিটে মালদ্বীপ লিড পেয়ে যায় মাসুরা পারভীনের আত্মঘাতী গোলে। মালদ্বীপের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। পিছিয়ে পড়ার পরপরই সাবিনা দূরপাল্লার নিখুঁত ফ্রি-কিকে সমতা ফেরান। পেনাল্টি মিসের হতাশা ঝেড়ে ফেলে কয়েক মিনিট পরই সার্কেলের বাইরে থেকে আবারও ফ্রি-কিক নিয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। এখান থেকেই শুরু হয় বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য।
শেষ দিকে কৃষ্ণা রানীর দারুণ ফিনিশিং এবং মেহেরুনের অভিষেক গোল ব্যবধান আরও বাড়িয়ে দেয়। ৩৬ মিনিটে ডিফেন্ডার মাসুরা পারভীন গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ালে ১৪-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সাবিনার নেতৃত্ব ও লিপির হ্যাটট্রিকে এটি বাংলাদেশের ফুটসাল ইতিহাসে এক ঐতিহাসিক বিজয়।
এমএইছ/ধ্রুবকন্ঠ
বিষয় : ফুটবল সাফ ফুটসাল
.png)
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন