ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সাকিব-মাশরাফির বিরুদ্ধে খুনের মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

ছবি: সংগৃহীত

সদ্য নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন মন্তব্য করেছেন সাবেক দুই অধিনায়ক সাকিব আল হাসান মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে দায়ের হওয়া খুনের মামলাবিশ্বাসযোগ্য নয়’। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দুজনই দেশের ক্রীড়াঙ্গনের সম্পদ; তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তি নিয়ে প্রশ্ন আছে।

সাক্ষাৎকারে ইশরাক বলেন, তারা ক্রিকেটার, তাও যেন তেন ক্রিকেটার না বাংলাদেশ ক্রিকেটের সম্পদ। আমি বিষয়টি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি। জনগণ এই বিষয়ে তাদের জবাব ইতোমধ্যেই একপ্রকার দিয়ে দিয়েছে, সমাজও দিয়েছে। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা, সেটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় না তারা নির্দেশ দিয়ে কাউকে হত্যা করেছে বা বন্দুক হাতে তুলে নিয়ে কাউকে হত্যা করেছে।

তার বক্তব্যে স্পষ্ট, খুনের অভিযোগকে তিনি রাজনৈতিক বা অতিরঞ্জিত হিসেবে দেখছেন। কিন্তু একই সঙ্গে অন্য অভিযোগের বিষয়ে তদন্তের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

ইশরাক আরও বলেন, যদি তাদের বিরুদ্ধে দুর্নীতি বা মানি লন্ডারিং সংক্রান্ত কোনো অভিযোগ থাকে, তাহলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে খতিয়ে দেখা উচিত। অর্থাৎ, ফৌজদারি অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও আইনি প্রক্রিয়া অনুসরণের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। যদিও ঘরোয়া ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি আত্মগোপনে আছেন বলে ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়।

অন্যদিকে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশের জার্সিতে খেলেই বিদায় নিতে চান এমন ইচ্ছার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন। সেই বক্তব্যের পরই তার জাতীয় দলে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও সাকিবের খেলায় ফেরাকে রাজনৈতিক ইস্যু না করার ইঙ্গিত দেয়া হয়েছে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বলেন, সেটা (সাকিবের জাতীয় দলে খেলা) তার ফর্মের ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি। যে যোগ্য, সে অবশ্যই খেলবে।

এদিকে চলমান বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। গুঞ্জন ছিল, ওই সিরিজে অংশ নিতে ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরবেন সাকিব। তবে তিনি নিজেই জানিয়েছেন, নির্দিষ্ট ওই তারিখে দেশে ফিরছেন না।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সাকিব আল হাসান ইশরাক খুনের মামলা মাশরাফি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সাকিব-মাশরাফির বিরুদ্ধে খুনের মামলা বিশ্বাসযোগ্য নয়: ইশরাক

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত