ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সম্ভাব্য একাদশ নিয়ে মাঠের লড়াইয়ে নামছে ভারত-পাকিস্তান

ছবি: সংগৃহীত

আজ কলম্বোর মাঠে গড়াতে যাচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম টানটান উত্তেজনার ম্যাচ। ক্রিকেট বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান যখন একে অপরের মুখোমুখি হয়, তখন উত্তেজনার পারদ থাকে শীর্ষে। দুই দলই দারুণ জয়ে উড়ছে, তবে আজকের ম্যাচের পর যেকোনো এক পক্ষকে মাঠ থেকে বিদায় নিতে হবে।

বড় ম্যাচের চাপ সামলাতে সাধারণত দলগুলো তাদের জয়ের ধারাবাহিক সমীকরণ ভাঙতে দ্বিধাবোধ করে। তবুও রণকৌশলের খাতিরে আসতে পারে ছোটখাটো পরিবর্তন।

পাকিস্তানের একাদশে উসমান খানের পরিবর্তে দেখা যেতে পারে অভিজ্ঞ ফখর জামানকে। ভারতের বিপক্ষে হাই-প্রেশার ম্যাচে ফখরের অভিজ্ঞতার ওপরই হয়তো ভরসা রাখছে ম্যানেজমেন্ট।

ভারত শিবিরে সুখবর হচ্ছে অভিষেক শর্মার ফেরা। অসুস্থতার কারণে এক ম্যাচ বাইরে থাকার পর তিনি আবারও ওপেনিংয়ে নামছেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে স্পিন আক্রমণে কুলদীপ যাদবকে খেলানো হবে কি না, তা নিয়ে কিছুটা মধুর সমস্যায় পড়েছেন অধিনায়ক কোচ।

ভারত (সম্ভাব্য একাদশ)অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ আর্শদীপ সিং।

পাকিস্তান (সম্ভাব্য একাদশ): সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : টি-টোয়েন্টি ভারত-পাকিস্তান সম্ভাব্য একাদশ কলম্ব

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সম্ভাব্য একাদশ নিয়ে মাঠের লড়াইয়ে নামছে ভারত-পাকিস্তান

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আজ কলম্বোর মাঠে গড়াতে যাচ্ছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম টানটান উত্তেজনার ম্যাচ। ক্রিকেট বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান যখন একে অপরের মুখোমুখি হয়, তখন উত্তেজনার পারদ থাকে শীর্ষে। দুই দলই দারুণ জয়ে উড়ছে, তবে আজকের ম্যাচের পর যেকোনো এক পক্ষকে মাঠ থেকে বিদায় নিতে হবে।

বড় ম্যাচের চাপ সামলাতে সাধারণত দলগুলো তাদের জয়ের ধারাবাহিক সমীকরণ ভাঙতে দ্বিধাবোধ করে। তবুও রণকৌশলের খাতিরে আসতে পারে ছোটখাটো পরিবর্তন।

পাকিস্তানের একাদশে উসমান খানের পরিবর্তে দেখা যেতে পারে অভিজ্ঞ ফখর জামানকে। ভারতের বিপক্ষে হাই-প্রেশার ম্যাচে ফখরের অভিজ্ঞতার ওপরই হয়তো ভরসা রাখছে ম্যানেজমেন্ট।

ভারত শিবিরে সুখবর হচ্ছে অভিষেক শর্মার ফেরা। অসুস্থতার কারণে এক ম্যাচ বাইরে থাকার পর তিনি আবারও ওপেনিংয়ে নামছেন বলে নিশ্চিত করেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে স্পিন আক্রমণে কুলদীপ যাদবকে খেলানো হবে কি না, তা নিয়ে কিছুটা মধুর সমস্যায় পড়েছেন অধিনায়ক কোচ।

ভারত (সম্ভাব্য একাদশ)অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ আর্শদীপ সিং।

পাকিস্তান (সম্ভাব্য একাদশ): সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, ফখর জামান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত