ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিশ্বকাপ খেলা আমাদের অধিকার, সুবিচার করতে ব্যার্থ আইসিসি

ছবি : সংগৃহীত

যুব ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিশ্বকাপে খেলা আমাদের অধিকার। আমাদের ক্রিকেটাররা অনেক কষ্টে সেই অধিকার আদায় করে নিয়েছে। আমরা অবশ্যই চাই আমাদের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলুক।

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা সবাই চেয়েছি, আমরা যেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারি, আমরা যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি। কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অর্জন করেছে।

আসন্ন আইপিএলে মোস্তাফিজুর রহমান রেকর্ড কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলার সুযোগ পান। কিন্তু  ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ধর্মীয় নেতাদের দাবির মুখে নিরাপত্তা ইস্যুতে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)

ভারত যদি আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে না পারে তাহলে ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ক্রিকেটার, টিম অফিসিয়াল এবং ভক্ত সমর্থকদের কিভাবে নিরাপত্তা দিবে

নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেন্যু পরিবর্তনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অনুরোধ করে বিসিবি। পাকিস্তানের মতো বাংলাদেশও বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলংকায় গিয়ে খেলতে চেয়েছিল। কিন্তু সেই সুযোগ দেয়নি আইসিসি। 

যে কারণে আজ ক্রিকেটার ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে যুব ক্রীড়া উপদেষ্টা জানান, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনোরকম স্কোপ নাই। আমরা মনে করি আমরা আইসিসির থেকে সুবিচার পাইনি। আমরা এখনও আশা করব, আইসিসি সুবিচার করবে। আমাদের বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলংকাতে আমাদের খেলার সুযোগ রয়েছেএরকম বহু নজির পৃথিবীতে আছে যে, অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনও আশা ছাড়িনি। আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ক্রিকেট আইসিসি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

বিশ্বকাপ খেলা আমাদের অধিকার, সুবিচার করতে ব্যার্থ আইসিসি

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত