ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিদেশের মাটিতে কিউবা মিচেল: যোগ দিলেন ইংলিশ ক্লাবে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার কিউবা মিচেল যোগ দিয়েছেন ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটিতে। মৌসুমের বাকি সময় ক্লাবটিতে থাকবেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

এই দলবদলকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সান্ডারল্যান্ড বার্মিংহাম সিটির বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা কিউবা মিচেল।

গ্লুস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে কিউবা বলেন, ‘সবকিছু চূড়ান্ত হওয়ায় ভীষণ খুশি। মাঠে নেমে নিজের সামর্থ্য দেখাতে চাই এবং দল যেভাবে ভালো করছে, তাতে অবদান রাখতে চাই।

বাংলাদেশ থেকে ফেরার পরপরই এই সুযোগ আসে বলে জানিয়ে কিউবা বলেন, ‘ফেরার পর আমার এজেন্ট বিষয়টি জানায়। দলটির পরিকল্পনা পারফরম্যান্স আমাকে আকৃষ্ট করেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।

জামাইকান বাবা বাংলাদেশি মায়ের সন্তান কিউবা গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক করেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর ঐতিহাসিক জয়ের দলেও ছিলেন এই তরুণ।

কিউবা এমন সময়ে গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন যখন ক্লাবটি সরাসরি প্রমোশনের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গ্লুস্টার সিটির মূল লক্ষ্য এখন টেবিলের শীর্ষে থাকা দলের সাথে ব্যবধান কমিয়ে শিরোপা জেতা অথবা অন্তত প্লে-অফ নিশ্চিত করে ওপরের স্তরে উঠে যাওয়া।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন কিউবা। গত জানুয়ারি পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করে ইংল্যান্ডে ফিরে যান তিনি। 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ইংলিশ ক্লাব বিদেশের মাটি কিউবা মিচেল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বিদেশের মাটিতে কিউবা মিচেল: যোগ দিলেন ইংলিশ ক্লাবে

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার কিউবা মিচেল যোগ দিয়েছেন ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটিতে। মৌসুমের বাকি সময় ক্লাবটিতে থাকবেন ২০ বছর বয়সী এই ফুটবলার।

এই দলবদলকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সান্ডারল্যান্ড বার্মিংহাম সিটির বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা কিউবা মিচেল।

গ্লুস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে কিউবা বলেন, ‘সবকিছু চূড়ান্ত হওয়ায় ভীষণ খুশি। মাঠে নেমে নিজের সামর্থ্য দেখাতে চাই এবং দল যেভাবে ভালো করছে, তাতে অবদান রাখতে চাই।

বাংলাদেশ থেকে ফেরার পরপরই এই সুযোগ আসে বলে জানিয়ে কিউবা বলেন, ‘ফেরার পর আমার এজেন্ট বিষয়টি জানায়। দলটির পরিকল্পনা পারফরম্যান্স আমাকে আকৃষ্ট করেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।

জামাইকান বাবা বাংলাদেশি মায়ের সন্তান কিউবা গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের হয়ে অভিষেক করেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর ঐতিহাসিক জয়ের দলেও ছিলেন এই তরুণ।

কিউবা এমন সময়ে গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন যখন ক্লাবটি সরাসরি প্রমোশনের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা গ্লুস্টার সিটির মূল লক্ষ্য এখন টেবিলের শীর্ষে থাকা দলের সাথে ব্যবধান কমিয়ে শিরোপা জেতা অথবা অন্তত প্লে-অফ নিশ্চিত করে ওপরের স্তরে উঠে যাওয়া।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন কিউবা। গত জানুয়ারি পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করে ইংল্যান্ডে ফিরে যান তিনি। 

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত