বার্সেলোনার যুব দল থেকে উঠে আসা প্রতিভাবান মিডফিল্ডার গুইয়ে ফার্নান্দেজকে দলে ভেড়াতে মরিয়ে হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে এই তরুণকে নিজেদের প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ করতে চায় নিউক্যাসল।
প্রতিবেদনে বলা হয়, বিষয়টি এমন এক সময় সামনে এসেছে যখন চোট কাটিয়ে ফেরার পর বার্সেলোনায় নিয়মিত সুযোগ পাচ্ছেন না ১৭ বছর বয়সী গুইয়ে। গোড়ালির চোট থেকে ফিরে আসার পর তিনি প্রত্যাশিতভাবে একাদশে জায়গা করে নিতে পারেননি।
চলতি মৌসুমে মাত্র দুবার শুরুর একাদশে সুযোগ পেয়েছেন গুইয়ে। ফলে তাঁর স্বল্পমেয়াদি ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেটিই ইউরোপের কয়েকটি ক্লাবের আগ্রহ বাড়িয়ে তুলেছে।
মৌসুমের শুরুটা ছিল একদমই ভিন্ন। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রাক-মৌসুমে প্রথম দলের সঙ্গে পুরো সময় কাটিয়েছিলেন গুইয়ে। এমনকি এশিয়া সফরের সময় বার্সেলোনার হয়ে সিনিয়র দলে অভিষেকও হয় গুইয়ে। সে সময় তাঁকে প্রথম দলের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হওয়ার সবচেয়ে কাছাকাছি থাকা তরুণদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
তবে সাম্প্রতিক কয়েক সপ্তাহে ম্যাচের সুযোগ কমে যাওয়ায় বাইরের ক্লাবগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, বরুশিয়া ডর্টমুন্ডসহ আরও কয়েকটি ক্লাব তাঁকে ধারে বা স্থায়ীভাবে নেওয়ার চেষ্টা করছে।
এর মধ্যে সবচেয়ে ধারাবাহিক ও জোরালো আগ্রহ দেখাচ্ছে নিউক্যাসল। ক্লাবটি নাকি একাধিকবার বার্সেলোনার কাছে ফার্নান্দেজের পাওয়ার ব্যাপারে খোঁজ নিয়েছে, যা তাদের স্পষ্ট আগ্রহের আভাস দেয়।
বার্সেলোনা জানিয়েছে, এই মুহূর্তে গুইয়ে ফার্নান্দেজ বিক্রির জন্য নন। ক্লাব কর্তৃপক্ষ সরাসরি খেলোয়াড়কে আশ্বস্ত করেছে, তার উন্নয়ন নিয়ে পূর্ণ আস্থা রয়েছে এবং ভবিষ্যতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
বিষয় : ইংলিশ প্রিমিয়ার লিগ বার্সেলোনা
.png)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন