ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাবার ক্যানসারে হাসপাতাল ভর্তি, বিশ্বকাপ ছাড়লেন ভারতীয় ব্যাটার

ছবি: সংগৃহীত

ভারত দলে একের পর এক বিপত্তির খবর। গত রবিবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়ের পর দেয়ালে পিঠ ঠেকে গেছে ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে পরের দুই ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে।

এই অবস্থায় আরেকটি দুঃসংবাদ এল ভারতীয় দলে। চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ সামনে রেখে অনুশীলনে দলের বাকিরা থাকলেও অনুপস্থিত রিংকু সিং।

মিডল অর্ডার ব্যাটসম্যান রিংকু সিংয়ের বাবা খানচাঁদ সিং ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, খানচাঁদ সিং বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। বাবার অসুস্থতার খবর শুনেই ছুটে গেছেন রিংকু।

চেন্নাইয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে রিংকু খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত রিংকুকে পাওয়া না গেলে সঞ্জু স্যামসন অথবা অক্ষর প্যাটেল একাদশে ঢুকতে পারেন বলে জানা যায়।

ব্যাট হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেননি রিংকু। পাঁচ ম্যাচের সব গুলোতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন , , ১১*, * রান।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় ব্যাটার ক্যানসার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বাবার ক্যানসারে হাসপাতাল ভর্তি, বিশ্বকাপ ছাড়লেন ভারতীয় ব্যাটার

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ভারত দলে একের পর এক বিপত্তির খবর। গত রবিবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়ের পর দেয়ালে পিঠ ঠেকে গেছে ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে পরের দুই ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে।

এই অবস্থায় আরেকটি দুঃসংবাদ এল ভারতীয় দলে। চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ সামনে রেখে অনুশীলনে দলের বাকিরা থাকলেও অনুপস্থিত রিংকু সিং।

মিডল অর্ডার ব্যাটসম্যান রিংকু সিংয়ের বাবা খানচাঁদ সিং ক্যান্সারে আক্রান্ত হয়ে শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, খানচাঁদ সিং বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। বাবার অসুস্থতার খবর শুনেই ছুটে গেছেন রিংকু।

চেন্নাইয়ে আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে রিংকু খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেষ পর্যন্ত রিংকুকে পাওয়া না গেলে সঞ্জু স্যামসন অথবা অক্ষর প্যাটেল একাদশে ঢুকতে পারেন বলে জানা যায়।

ব্যাট হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেননি রিংকু। পাঁচ ম্যাচের সব গুলোতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন , , ১১*, * রান।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত