ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বলের আঘাতে গুরুতর আহত বেন স্টোকস

বলের আঘাতে গুরুতর আহত বেন স্টোকস
ছবি: সংগৃহীত

মাঠে ফেরার লড়াইয়ে থাকা বেন স্টোকস ফের বড় দুর্ঘটনার কবলে পড়েছেন। সতীর্থদের প্র্যাকটিস সেশন দেখতে গিয়ে ডারহামের নেটে আচমকা বলের আঘাতে মারাত্মক আহত হন ইংলিশ অধিনায়ক। বলের আঘাতে তার মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ডান পাশ কেটে গেছে এবং চোখের নিচে কালচে জখম তৈরি হয়েছে। তবে এই গুরুতর আঘাতকেও রসিকতায় উড়িয়ে দিয়েছেন স্টোকস। নিজের ক্ষতবিক্ষত মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি মজার ছলে লিখেন, "বলের আঘাতের তেজ কতটা হতে পারে, তা আপনাদের দেখা উচিত।" এই অনাকাঙ্ক্ষিত চোটে তার মাঠে ফেরা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হলো।

ইএসপিএন ক্রিকইনফো এর মতে, গত মাসে সিডনিতে শেষ অ্যাশেজ টেস্টের পর থেকে অ্যাডাক্টর ইনজুরিতে পড়া স্টোকস পুনর্বাসনে ছিলেন। এই মাসের শেষ দিকে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া শেষে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের অনানুষ্ঠানিক কোচ হিসেবে আবুধাবি যাওয়ার কথা ছিল তার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আর সাদা বলের ক্রিকেট খেলেননি এই অলরাউন্ডার। ফলে আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্টোকস দলের বাইরে।

ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্টোকস। তিনি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। তার আগে ৩৪ বছর বয়সী এই তারকার ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার কথা রয়েছে। সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর ইংলিশ অধিনায়ক স্টোকস জানিয়েছিলেন, কোচ পদে ব্রেন্ডন ম্যাককালাম এবং তিনি টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চান। 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বেন স্টোকস বল

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বলের আঘাতে গুরুতর আহত বেন স্টোকস

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মাঠে ফেরার লড়াইয়ে থাকা বেন স্টোকস ফের বড় দুর্ঘটনার কবলে পড়েছেন। সতীর্থদের প্র্যাকটিস সেশন দেখতে গিয়ে ডারহামের নেটে আচমকা বলের আঘাতে মারাত্মক আহত হন ইংলিশ অধিনায়ক। বলের আঘাতে তার মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে ডান পাশ কেটে গেছে এবং চোখের নিচে কালচে জখম তৈরি হয়েছে। তবে এই গুরুতর আঘাতকেও রসিকতায় উড়িয়ে দিয়েছেন স্টোকস। নিজের ক্ষতবিক্ষত মুখের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি মজার ছলে লিখেন, "বলের আঘাতের তেজ কতটা হতে পারে, তা আপনাদের দেখা উচিত।" এই অনাকাঙ্ক্ষিত চোটে তার মাঠে ফেরা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হলো।

ইএসপিএন ক্রিকইনফো এর মতে, গত মাসে সিডনিতে শেষ অ্যাশেজ টেস্টের পর থেকে অ্যাডাক্টর ইনজুরিতে পড়া স্টোকস পুনর্বাসনে ছিলেন। এই মাসের শেষ দিকে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া শেষে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে ইংল্যান্ড লায়ন্সের অনানুষ্ঠানিক কোচ হিসেবে আবুধাবি যাওয়ার কথা ছিল তার। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আর সাদা বলের ক্রিকেট খেলেননি এই অলরাউন্ডার। ফলে আগামীকাল (শনিবার) থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও স্টোকস দলের বাইরে।

ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন স্টোকস। তিনি ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন আগামী জুনে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। তার আগে ৩৪ বছর বয়সী এই তারকার ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার কথা রয়েছে। সর্বশেষ অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পর ইংলিশ অধিনায়ক স্টোকস জানিয়েছিলেন, কোচ পদে ব্রেন্ডন ম্যাককালাম এবং তিনি টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চান। 

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত