ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নেইমার ভক্তদের জন্য সুখবর, মাঠে ফিরতে প্রস্তুত নেইমার

ছবি : সংগৃহীত

নেইমার যতটা না মাঠে থাকেন, সেটার চেয়ে তাঁর চোটের খবর সংবাদের শিরোনাম হয় বেশি। চোটে পড়ায় ক্লাব আন্তর্জাতিক ফুটবলে কত ম্যাচ যে তিনি মিস করেছেন, সেটা হয়তো তিনি নিজেও জানেন না। এবার ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে সুখবর দিল তাঁর শৈশবের ক্লাব সান্তোস।

আন্তর্জাতিক ফুটবলে নেইমার সবশেষ খেলেছেন ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। সান্তোস বছর সিরি তে ম্যাচ খেললেও কোনোটিতেই তিনি খেলতে পারেননি। সান্তোস ক্লাব সভাপতি মার্সোলো তেক্সেইরা তাঁর (নেইমার) ফেরার কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলতে পারেননি। তবে দ্রুতই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাঠে ফিরবেন বলে আশাবাদী তেক্সেইরা। সান্তোস সভাপতি বলেন, আমি নিশ্চিত না সাও পাওলোর বিপক্ষে সে খেলতে পারবে কি না। আমরা তার পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম অনুসরণ করছি। সে ভালো করছে। নির্দিষ্ট কোনো তারিখ নেই। তবে আশা করি শিগগিরই তাঁকে পাব।

সূচি অনুযায়ী ফেব্রুয়ারিতে ছয় ম্যাচ খেলবে সান্তোস। যার শুরুটা হবে ফেব্রুয়ারি পাউলিস্তা এওয়ান টুর্নামেন্টে সাও পাওলোর বিপক্ষে ম্যাচ দিয়ে। পাশাপাশি জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা মেক্সিকোতে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ তো রয়েছেই। যেহেতু সামনে ব্যস্ত সূচি, নেইমারকে নিয়ে সাবধানে এগোতে চাচ্ছেন তেক্সেইরা। সান্তোস সভাপতি বলেন, ‘পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম ফেব্রুয়ারিতে শুরু হবে।

নেইমারকে ফিরে পেতে যথাসাধ্য চেষ্টা করছি। শিগগিরই হয়তো হবে না। তবে তাকে আমরা পুরো মৌসুমের জন্য পেতে চাচ্ছি। মেনিস্কাসের চোটে পড়া নেইমার গত বছরের ২২ ডিসেম্বর আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করেছেন। বর্তমানে তিনি তাঁর ফিটনেস নিয়ে কাজ করছেন।

এবারের ক্যাম্পেওনাতো পাউলিস্তা এওয়ান টুর্নামেন্টে ম্যাচে কেবল এক ম্যাচ জিতেছে সান্তোস। ড্র করেছে ম্যাচ এক ম্যাচ হেরেছে। পয়েন্ট নিয়ে এখন ১১ নম্বরে অবস্থান করছে নেইমারের ক্লাব। সান্তোসে নেইমার খেলছেন দুই দফায়। এর আগে ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত খেলেছেন। দীর্ঘ এক যুগ পর গত বছর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরেছেন সান্তোসে। কদিন আগে তাঁর সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়েছে সান্তোস।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ফুটবল নেইমার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

নেইমার ভক্তদের জন্য সুখবর, মাঠে ফিরতে প্রস্তুত নেইমার

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত