ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

দূর হলো শঙ্কার মেঘ, কেটে গেল সব অনিশ্চয়তা। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট কেটে ফেলল বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নেদারল্যান্ডসের সঙ্গে নিশ্চিত হলো বাংলাদেশের মূল পর্বে অংশগ্রহণ। 

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ওয়েলসে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল পর্বের টিকেট পেলেও বাছাইয়ে এখনও দুটি ম্যাচ বাকি বাংলাদেশের। শুক্রবার স্কটল্যান্ড রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। 

নারী বিশ্বকাপ বাছাইয়ে সকালের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে নিজেদের কাজ সেরে রাখে বাংলাদেশ। দুপুরের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের মেয়েদের জয়ে নিশ্চিত হয়ে যায় বিশ্বকাপের টিকেট।

বুধবার দুপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করে উইকেটে ১২৯ রানে পুঁজি পেয়েছিল যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস ১২ ওভারে উইকেটে ৯০ রান করার পর নামে বৃষ্টি। 

ডিএলএস পদ্ধতিতে ডাচদের জয়ী ঘোষণা করা হয়। যার ফলে সুপার সিক্স থেকে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যায়। দুই দলেরই পয়েন্ট সমান করে।

বিশ্বকাপের ছাইপর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে স্কটল্যান্ড আয়ারল্যান্ড। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের সম্ভাবনা নেই বললেই চলে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

দূর হলো শঙ্কার মেঘ, কেটে গেল সব অনিশ্চয়তা। অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকেট কেটে ফেলল বাংলাদেশ। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে নেদারল্যান্ডসের সঙ্গে নিশ্চিত হলো বাংলাদেশের মূল পর্বে অংশগ্রহণ। 

আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ওয়েলসে হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মূল পর্বের টিকেট পেলেও বাছাইয়ে এখনও দুটি ম্যাচ বাকি বাংলাদেশের। শুক্রবার স্কটল্যান্ড রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। 

নারী বিশ্বকাপ বাছাইয়ে সকালের ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে নিজেদের কাজ সেরে রাখে বাংলাদেশ। দুপুরের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের মেয়েদের জয়ে নিশ্চিত হয়ে যায় বিশ্বকাপের টিকেট।

বুধবার দুপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারায় নেদারল্যান্ডস। আগে ব্যাট করে উইকেটে ১২৯ রানে পুঁজি পেয়েছিল যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডস ১২ ওভারে উইকেটে ৯০ রান করার পর নামে বৃষ্টি। 

ডিএলএস পদ্ধতিতে ডাচদের জয়ী ঘোষণা করা হয়। যার ফলে সুপার সিক্স থেকে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যায়। দুই দলেরই পয়েন্ট সমান করে।

বিশ্বকাপের ছাইপর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে স্কটল্যান্ড আয়ারল্যান্ড। এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র থাইল্যান্ডের সম্ভাবনা নেই বললেই চলে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত