ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তারকা হলেও নিয়মের ঊর্ধ্বে নন রোনালদো: সৌদি প্রো লিগ

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে দলবদলের বাজেট নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ক এখন তুঙ্গে। প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালের তুলনায় আল নাসরকে বিনিয়োগের ক্ষেত্রে অবজ্ঞা করার অভিযোগ তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই ক্ষোভ থেকেই গত সোমবার আল রিয়াদের বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি এই পর্তুগিজ মহাতারকা। গুঞ্জন রয়েছে, ক্লাব ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন না এলে আজ রাতে আল ইত্তিহাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও দর্শক হয়ে থাকতে পারেন তিনি। যদিও ক্লাব কর্তৃপক্ষ সিআরসেভেনকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

শীতকালীন দলবদলে আল নাসরে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না দেওয়ায় মূলত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের ওপর চটেছেন রোনালদো। বিশেষ করে আল হিলাল যখন তার সাবেক রিয়াল সতীর্থ করিম বেনজেমাকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে, তখন আল নাসরের স্থবিরতা রোনালদোকে হতাশ করেছে। উল্লেখ্য, আল হিলালের সিংহভাগ মালিকানাও এই পিআইএফ-এর।

রোনালদোর এই অবস্থানে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তারা স্পষ্ট করেছে, কোনো ফুটবলারই ক্লাবের প্রশাসনিক সিদ্ধান্তের ঊর্ধ্বে নন। লিগের মুখপাত্র জানান, "আমাদের কাঠামো অত্যন্ত স্বচ্ছ। প্রতিটি ক্লাব একটি নির্দিষ্ট আর্থিক সীমার মধ্যে স্বাধীনভাবে চলে। খেলোয়াড় কেনা বা কৌশল নির্ধারণের পূর্ণ ক্ষমতা ক্লাবের নিজস্ব বোর্ডের।" তিনি আরও যোগ করেন, রোনালদো বড় তারকা হলেও ক্লাবের নীতিগত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই।

সংশ্লিষ্ট সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে যে, দলবদলের অর্থ সরাসরি পিআইএফ থেকে আসে না, এটি 'প্লেয়ার অ্যাকুইজিশন ফান্ড' নামক একটি কেন্দ্রীয় তহবিল থেকে ক্লাবের আকার অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়। আল নাসর ইতোমধ্যে জোয়াও ফেলিক্স ও কিংসলে কোমানকে দলে ভেড়াতে এবং রোনালদোর চুক্তি নবায়ন করতে তহবিলের বড় অংশ খরচ করে ফেলেছে। অন্যদিকে, বেনজেমার চুক্তির অর্থ জোগান দিয়েছে একজন বেসরকারি বিনিয়োগকারী।

মাঠে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও রোনালদোর ৩৯তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাতে ভোলেনি আল নাসর। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা লিখেছে, এই কিংবদন্তির যাত্রা থামার নয়। আপনার নেতৃত্ব আমাদের বড় স্বপ্ন দেখায়।

এনএম/ধ্রুবকন্ঠ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

তারকা হলেও নিয়মের ঊর্ধ্বে নন রোনালদো: সৌদি প্রো লিগ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত