আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। আটটি বিশ্বকাপে অংশ নিয়ে এখন পর্যন্ত তিনি ৫০টি উইকেট শিকার করেছেন,
যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ উইকেট।
টি-টোয়েন্টি ক্রিকেট সাধারণত ব্যাটসম্যানদের দাপটে থাকলেও,
বিশ্বকাপের মতো বড় মঞ্চে বোলারদের ভূমিকাই অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। চাপের মুহূর্তে সাকিবের মতো অভিজ্ঞ বোলাররা নতুন বল ও ডেথ ওভারে কার্যকর বোলিং করে প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন বারবার।
এই তালিকায় পাকিস্তানের শহীদ আফ্রিদি সাকিবের পরেই আছেন। সাবেক এই অলরাউন্ডার ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ৩১ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট।
বিশ্বকাপ ইতিহাসে শীর্ষ উইকেটশিকারিদের তালিকায় আরও আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৭), আফগানিস্তানের রশিদ খান
(৩৭),
অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা
(৩৬),
পাকিস্তানের সাঈদ আজমল
(৩৬)
ও নিউজিল্যান্ডের টিম সাউদির
(৩৬)
মতো তারকারা।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : ইতিহাস টি-টোয়েন্টি সাকিব
.png)
রোববার, ২৯ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন