ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কমলগঞ্জ কোয়াব কাপে শিরোপা তুলে নিল রাহাত ফাইটার্স

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২৬ কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল হয়েছে গতকাল। ভানুগাছ ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাহাত ফাইটার্স।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গতকাল কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে হয়েছে ভানুগাছ ইউনাইটেড-রাহাত ফাইটার্স। টুর্নামেন্টের শিরোপা জিতেছে রাহাত ফাইটার্স। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মৌলভীবাজার কোয়াবের সভাপতি হাসান আহমেদ জাবেদ। কমলগঞ্জ কোয়াবের সভাপতি মোহাম্মদ মাহমুদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহিদুল ইসলামের সঞ্চালনায় গেস্ট অব অনার ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক সরফরাজ আহমেদ শরফু।

ফাইনালে গতকাল বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ মো. জসিম উদ্দিন শাকিল, মৌলভীবাজার কোয়াবের কোষাধ্যক্ষ মো. রেজওয়ানুর রহমান, শ্রীমঙ্গল কোয়াবের সাংগঠনিক সম্পাদক মীর কালাম আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মনসুর রাফি, কমলগঞ্জ কোয়াবের সহ সভাপতি মুর্শেদুর রহমান রাহেল চৌধুরী।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : মৌলভীবাজার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

কমলগঞ্জ কোয়াব কাপে শিরোপা তুলে নিল রাহাত ফাইটার্স

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

মৌলভীবাজারের কমলগঞ্জে ২০২৬ কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল হয়েছে গতকাল। ভানুগাছ ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাহাত ফাইটার্স।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে গতকাল কমলগঞ্জ ক্রিকেট একাডেমি মাঠে হয়েছে ভানুগাছ ইউনাইটেড-রাহাত ফাইটার্স। টুর্নামেন্টের শিরোপা জিতেছে রাহাত ফাইটার্স। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মৌলভীবাজার কোয়াবের সভাপতি হাসান আহমেদ জাবেদ। কমলগঞ্জ কোয়াবের সভাপতি মোহাম্মদ মাহমুদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহিদুল ইসলামের সঞ্চালনায় গেস্ট অব অনার ছিলেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের সমন্বয়ক সরফরাজ আহমেদ শরফু।

ফাইনালে গতকাল বিশেষ অতিথি ছিলেন ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ মো. জসিম উদ্দিন শাকিল, মৌলভীবাজার কোয়াবের কোষাধ্যক্ষ মো. রেজওয়ানুর রহমান, শ্রীমঙ্গল কোয়াবের সাংগঠনিক সম্পাদক মীর কালাম আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মনসুর রাফি, কমলগঞ্জ কোয়াবের সহ সভাপতি মুর্শেদুর রহমান রাহেল চৌধুরী।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত