ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ইনজুরিতে মাঠের বাইরে হামজা চৌধুরী, বিপাকে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ইনজুরির থাবায় মাঠ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি তারকা ফুটবলার হামজা চৌধুরী। হাঁটুর গুরুতর চোটের কারণে ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানা গেছে। হামজার এই ইনজুরি কেবল তার ক্লাব নয়, বরং বাংলাদেশ জাতীয় দলের জন্যও বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আগামী মাসেই বাংলাদেশ জাতীয় দলের সামনে দুটি গুরুত্বপূর্ণ এসাইনমেন্ট রয়েছে। এর মধ্যে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং অন্যটি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের মহাগুরুত্বপূর্ণ লড়াই। লাল-সবুজের জার্সিতে হামজার অভিষেকের অপেক্ষায় থাকা ফুটবলপ্রেমীদের জন্য এটি বড় দুঃসংবাদ। চোট কাটিয়ে এই স্বল্প সময়ের মধ্যে তিনি পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন কি না, তা নিয়ে এখন বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।

গত শনিবার লিস্টার সিটির হয়ে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন হামজা। সে দিন ম্যাচের আধ ঘণ্টায় মাথায়ই চোট নিয়ে মাঠ ছাড়েন। হাঁটুতে আঘাত পাওয়ার স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশের এই তারকা ফুটবলারকে।

হামজা চৌধুরীর ইনজুরি নিয়ে লেস্টার সিটি শিবির থেকে মিলেছে মিশ্র খবর। লিস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানিয়েছেন, হামজার হাঁটুতে এমআরআই স্ক্যান করানো হয়েছে এবং পরিস্থিতি দেখে মনে হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে তাকে মাঠে পাওয়া সম্ভব নয়।

লেস্টার সিটি ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার মূলত 'এমসিএল' (MCL) ইনজুরিতে পড়েছেন। এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ সময়ের প্রয়োজন হয়। তবে স্বস্তির বিষয় হলো, হামজার হাঁটুতে কোনো অস্ত্রোপচার বা সার্জারির প্রয়োজন হবে না। কেবল পুনর্বাসন যথাযথ বিশ্রামের মাধ্যমেই তিনি সুস্থ হয়ে উঠতে পারবেন।

কিন্তু এই দীর্ঘ বিরতির অর্থ হলো, আগামী মাসে বাংলাদেশের হয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলোতে হামজার খেলার সম্ভাবনা প্রায় শূন্য। বাফুফে এবং ফুটবল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে লাল-সবুজের জার্সিতে তার অভিষেক হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, ইনজুরির কারণে তা আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে হামজার চোট-ব্যবস্থাপনার বিষয়টি দেখভালের করবে লেস্টার সিটি। তবে তার সেরে ওঠার প্রক্রিয়ার দিকে দৃষ্টি থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও (বাফুফে)

বাংলাদেশ দল এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরে খেলবে ৩১ মার্চ। তার আগে ২৬ মার্চ ভিয়েতনামে একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাফুফে সূত্র।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বাংলাদেশ ইনজুরিত হামজা চৌধুরী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

ইনজুরিতে মাঠের বাইরে হামজা চৌধুরী, বিপাকে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত