ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আসন্ন বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করল পাকিস্তান

ছবি : সংগৃহীত

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে অংশগ্রহণ এখনও নিশ্চিত নয় দলটির। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মাঝে বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করেছে তারা।

বাংলাদেশ সময় বিকেল ৫টার সময় শুরু হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। এতক্ষণে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দেখা যেত উৎসবমুখর পরিবেশ। কিন্তু টসের পর যে পাকিস্তানের বিশ্বকাপ দলের জার্সি উন্মোচন হওয়ার কথা ছিল, সেটা আর হয়নি।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর কিছুক্ষণ আগেই পাকিস্তানের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিতের নিউজ প্রকাশ হয়েছে। সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, অনিবার্য পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে এই অনুষ্ঠান। সূত্র আরও জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র পায়নি পিসিবি। এই ঘটনা পাকিস্তানের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিতের সঙ্গে জড়িত বলে ধারণা করা যাচ্ছে।

এর আগে পর্যন্ত পিসিবি এমন কোনো প্রতীকী পদক্ষেপ নিতেও অনিচ্ছুক, যা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত বলে ব্যাখ্যা করা হতে পারে।

আনুষ্ঠানিকভাবে পিসিবি সংযত অবস্থান নিয়েছে। বোর্ড জানিয়েছে, তারা সরকারের দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখেই সব সিদ্ধান্ত নিচ্ছে। ফলে ক্রিকেটীয় পরিকল্পনার পাশাপাশি কূটনৈতিক বাস্তবতার মধ্যেই আটকে আছে পাকিস্তানের বিশ্বকাপ যাত্রাপথ।

এই অনিশ্চয়তা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের জন্যও বাড়তি চাপ তৈরি করছে। আন্তর্জাতিক সূচি এমনিতেই কঠিন, তার ওপর অংশগ্রহণ নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত না থাকায় দলে জল্পনা ও উদ্বেগ তৈরি হয়েছে। তবুও, স্কোয়াড প্রস্তুতি চালিয়ে যাচ্ছে, যেন বিশ্বকাপে খেলা নিশ্চিত।

বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত কি পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের ইঙ্গিত—এই আলোচনাটা এখন আরও একটু জোরালো হয়েছে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে টুর্নামেন্ট বয়কট করার ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ২৪ জানুয়ারি বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেছিলেন, বাংলাদেশের প্রতি আইসিসি অবিচার করেছে। এমনকি সরকারের নির্দেশ পেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জনও করতে পারে পাকিস্তান। পরে শোনা যায়, পাকিস্তান শুধু ভারতের বিপক্ষে ম্যাচটাই বয়কট করতে পারে।

চলতি মাসের ২৬ তারিখ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, বিশ্বকাপ ইস্যুতে শুক্রবার (৩০ জানুয়ারি) বা ২ ফেব্রুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান। গতকাল পিসিবি থেকে বিশ্বকাপ বর্জনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এদিকে ডেডলাইনের আগে শেষ হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৪ ঘণ্টা না পেরোতেই আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। এই ম্যাচটিও হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

হঠাৎ পাকিস্তানের এমন জার্সি উন্মোচন স্থগিত বিশ্বকাপ বয়কটের গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে। তবে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে সোমবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তান যে জার্সি উন্মোচন করেছে, সেই জার্সির রং পুরোটাই সবুজ। মাঝে সাদা অক্ষরে লেখা পাকিস্তানের নাম। এক পাশে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো বসানো হয়েছে। পুরো বিশ্বকাপ বর্জন না করলেও যদি ভারতের বিপক্ষে ম্যাচ পাকিস্তান বয়কট করে, সে ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ৪৬০ কোটি টাকার মামলা সামলাতে হবে বলে কদিন আগে ভারতের এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হওয়ার কথা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ। ভারতের বিপক্ষে নামার আগে বিশ্বকাপ শুরুর প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান ক্রিকেট দল। একই মাঠে ১০ ফেব্রুয়ারি আবার সালমান-বাবররা খেলবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৮ ফেব্রুয়ারি কলম্বোর এসএসসিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ হয়ে খেলবে নামিবিয়া।

পিটিআইকে এক সূত্র বলেন, ‘পিসিবি বিশ্বকাপ স্কোয়াডের জন্য ২ ফেব্রুয়ারি ভোরে কলম্বো যাওয়ার সব ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করেছে।’

ওই সূত্র আরও জানান, ভারতের মাটিতে খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের ‘নিরাপত্তা উদ্বেগ’-এর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি। তবে আইসিসির ভেতরে নিজেদের অবস্থান ক্ষতিগ্রস্ত না করে তারা এর বাইরে আর কিছু করতে পারছে না।

উল্লেখ্য, বিসিসিআই, পিসিবি ও আইসিসির মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত আইসিসি ইভেন্টে ভারত-পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে।

সূত্রটি বলেন, ‘মনে রাখতে হবে, পাকিস্তানের পুরো বিশ্বকাপ সূচিই শ্রীলঙ্কায়, এমনকি তারা ফাইনালে উঠলেও সেটিও সেখানে হবে। তাহলে কোন যুক্তিতে তারা টুর্নামেন্ট বা ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে?’

সূত্র: এনডিটিভি

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : পাকিস্তান টি-টুয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করল পাকিস্তান

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত