মেটার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসে বিজ্ঞাপন প্রদর্শন শুরু হচ্ছে। কোম্পানিটি জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য এটি কার্যকর হবে।
মেটার ব্লগ পোস্টে বলা হয়েছে, বিজ্ঞাপন চালু হলে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের আলোচনায় সরাসরি অংশ নিতে পারবে এবং আগ্রহী গ্রাহকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে নতুন সুযোগ তৈরি হবে।
মেটা মনে করছে, থ্রেডস এখন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ খোলামেলা আলোচনা করছে, আর সেই আলোচনার মধ্যেই ব্র্যান্ডগুলো নিজেদের উপস্থিতি দেখাতে পারবে।
বিজ্ঞাপন ধাপে ধাপে চালু হবে এবং পুরো বিশ্বে কার্যকর হতে কিছু মাস সময় লাগতে পারে বলে
জানিয়েছে মেটা। এর আগে যুক্তরাষ্ট্র ও জাপানে সীমিতভাবে পরীক্ষামূলকভাবে বিজ্ঞাপন প্রদর্শন শুরু হয়েছিল।
গত ২০২৩ সালের জুলাইয়ে যাত্রা শুরু করা থ্রেডস দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে। মেটার সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছেন, প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ৪০ কোটির বেশি। সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, দৈনিক মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় থ্রেডস ইতিমধ্যে এক্স (আগে টুইটার) কে ছাড়িয়ে গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, থ্রেডসে বিজ্ঞাপন চালু হওয়া মেটার জন্য গুরুত্বপূর্ণ আয়ের পথ খুলতে পারে। প্ল্যাটফর্মটির ব্যবহারকারী সংখ্যা ও সক্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এটি কোম্পানির বড় রাজস্ব উৎসে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
বিষয় : মেটা মাইক্রোব্লগিং থ্রেডস বিজ্ঞাপন
.png)
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন