সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৩ হাজার ৫৯৯ জন প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের আবেদন আগামী শনিবার
(৩১ জানুয়ারি) থেকে শুরু হতে পারে। তবে বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হলে আবেদন শুরু হবে আগামী
রবিবার
(১ ফেব্রুয়ারি) থেকে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)–এর একটি দায়িত্বশীল সূত্র এই তথ্য জানিয়েছে।
জানা যায়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে টেলিটকের সঙ্গে বৈঠক হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে অনলাইন আবেদন লিংক তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে টেলিটক সেই অনুযায়ী কাজ করছে।
সূত্রের মতে,
আবেদনসংক্রান্ত লিংক তৈরির কাজ শেষ হলেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং শনিবার থেকেই আবেদন শুরুর জোর সম্ভাবনা রয়েছে।
এ
বিষয়ে
এনটিআরসিএ
চেয়ারম্যান
মো.
আমিনুল
ইসলাম
বলেন,
‘আবেদনের
প্ল্যাটফর্ম
প্রস্তুত
না
হওয়া
পর্যন্ত
আবেদন
শুরুর
তারিখ
চূড়ান্ত
করা
যাচ্ছে
না।
তবে
নির্বাচনের
ছুটি
শুরুর
আগেই
আবেদনের
প্রক্রিয়া
শেষ
করার
পরিকল্পনা
রয়েছে।
এ
জন্য
আমরা
নিয়মিত
টেলিটকের
সঙ্গে
যোগাযোগ
রাখছি।’
এনটিআরসিএ
সূত্র
জানায়,
সারা
দেশের
বেসরকারি
স্কুল,
কলেজ,
মাদ্রাসা
ও
কারিগরি
শিক্ষাপ্রতিষ্ঠানে
বর্তমানে
১৩
হাজার
৫৯৯টি
প্রধান
ও
সহকারী
প্রধানের
পদ
শূন্য
রয়েছে।
এর
মধ্যে—মাধ্যমিক
ও
উচ্চ
শিক্ষা
অধিদপ্তরের
(মাউশি)
আওতাভুক্ত
শিক্ষাপ্রতিষ্ঠানে
শূন্যপদ
রয়েছে
১০
হাজার
২৭৮টি।
মাদ্রাসা
শিক্ষা
অধিদপ্তরের
আওতায়
শূন্যপদ
রয়েছে
৩
হাজার
১৩১টি
এবং
কারিগরি
শিক্ষা
অধিদপ্তরের
আওতায়
শূন্যপদ
১৯০টি।
মাউশির
আওতায়
শূন্যপদের
মধ্যে
রয়েছে—
স্নাতক
পাস
কলেজে
অধ্যক্ষ
৫৮৪টি,
উপাধ্যক্ষ
৬২৭টি
উচ্চ মাধ্যমিক
কলেজে
অধ্যক্ষ
৭৬৮টি
মাধ্যমিক
বিদ্যালয়ে
প্রধান
শিক্ষক
৩,৯২৩টি, সহকারী
প্রধান
শিক্ষক
৩,৮৭২টি
নিম্নমাধ্যমিক
বিদ্যালয়ে
প্রধান
শিক্ষক
৫০৪টি
মাদ্রাসা
শিক্ষা
অধিদপ্তরের
আওতায়—
কামিল পর্যায়ে
অধ্যক্ষ
৩৪টি,
উপাধ্যক্ষ
৫৩টি
ফাজিল পর্যায়ে
অধ্যক্ষ
২০২টি,
উপাধ্যক্ষ
৩৪৩টি
আলিম পর্যায়ে
অধ্যক্ষ
২১৯টি,
উপাধ্যক্ষ
৩৭৭টি
দাখিলে
সুপারিনটেনডেন্ট
৮৯৯টি,
সহকারী
সুপারিনটেনডেন্ট
১,০৪০টি সহ মোট শূন্যপদ
৩,১৩১টি।
অন্যদিকে
কারিগরি
শিক্ষা
অধিদপ্তরের
আওতায়—
ব্যবসায়
ব্যবস্থাপনায়
অধ্যক্ষ
১১০টি,
ভোকেশনালে
সুপারিনটেনডেন্ট
৪০টি,
সহকারী
সুপারিনটেনডেন্ট
৪০টিসহ
মোট
শূন্যপদ
রয়েছে
১৯০টি।
এনএম/ধ্রুবকন্ঠ
আপনার মতামত লিখুন