ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

‎‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার (০৫ মার্চ) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

থানা সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক ঈসা মুহাম্মাদ-এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মোঃ হাসান আলী।

সম্মেলনে প্রধান অতিথি গত ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৬ সেশনের জন্য নতুন কার্যকরি কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে মুহাম্মাদ মনিরুজ্জামানকে সভাপতি, শোয়াইব হাওলাদারকে সহ-সভাপতি এবং ঈসা মুহাম্মাদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্ররাই এদেশের মূল শক্তি এবং ইসলামী আন্দোলনের প্রাণশক্তি।

তিনি আরও উল্লেখ করেন, ছাত্রসমাজ যদি আদর্শবান হয়, তবেই ভবিষ্যতে একটি ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি ফজলুল হক খান, সহ-সভাপতি ফারুক মাস্টার এবং সেক্রেটারি মিল্লাত হাওলাদার।

এছাড়াও সম্মেলনে সংগঠনের মহিপুর থানা শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম নূরসহ থানা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সম্মেলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহিপুর

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

‎‎ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার (০৫ মার্চ) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

থানা সভাপতি মুহাম্মাদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক ঈসা মুহাম্মাদ-এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মোঃ হাসান আলী।

সম্মেলনে প্রধান অতিথি গত ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৬ সেশনের জন্য নতুন কার্যকরি কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে মুহাম্মাদ মনিরুজ্জামানকে সভাপতি, শোয়াইব হাওলাদারকে সহ-সভাপতি এবং ঈসা মুহাম্মাদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্ররাই এদেশের মূল শক্তি এবং ইসলামী আন্দোলনের প্রাণশক্তি।

তিনি আরও উল্লেখ করেন, ছাত্রসমাজ যদি আদর্শবান হয়, তবেই ভবিষ্যতে একটি ইসলামী আদর্শভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহিপুর থানা শাখার সভাপতি ফজলুল হক খান, সহ-সভাপতি ফারুক মাস্টার এবং সেক্রেটারি মিল্লাত হাওলাদার।

এছাড়াও সম্মেলনে সংগঠনের মহিপুর থানা শাখার সাবেক সভাপতি সাইফুল ইসলাম নূরসহ থানা ও বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত