ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সুষ্ঠু নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে : সিরাজুল মামুন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ১০ দলীয় জোটের প্রার্থী সিরাজুল মামুন। তিনি বলেন, ‘পেশিশক্তির মাধ্যমে নির্বাচন নিয়ন্ত্রণের যে চেষ্টা চলছে, তা দিয়ে আর জনগণের রায় ছিনিয়ে নেওয়া যাবে না। অতীতে যারা পেশি শক্তির জোরে নির্বাচন নিয়ন্ত্রণ করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের চেয়েও বড় শক্তি নতুন কেউ নয়।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী প্রচারণার উদ্বোধন দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পেশিশক্তিকে প্রতিহত করতে আলাদা কোনো শক্তির প্রয়োজন নেই। জনগণই এই অপশক্তিকে রুখে দেবে। দেশের মানুষ নতুন রাজনীতি চায়। পুরনো রাজনীতির কঙ্কাল ভেঙে একটি নতুন বাংলাদেশ গড়তে চায় তারা। মাদক, সন্ত্রাস চাঁদাবাজির মাধ্যমে আর দেশ শাসন করা যাবে না। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই আজ আমি নির্বাচনী প্রচারণার সূচনা করছি।

তিনি আরও বলেন, ‘জনগণকে সুষ্ঠুভাবে ভোট দিতে দিতে হবে। ভোটকেন্দ্র দখল করে নির্বাচন বানচালের যে অপচেষ্টা করা হয়, তা থেকে সবাইকে বিরত থাকতে হবে। হকারদের প্রসঙ্গে সিরাজুল মামুন বলেন, ‘হকারদের উচ্ছেদ করা হবে না। পুনর্বাসনের মাধ্যমে ফুটপাতগুলোকে পরিকল্পিতভাবে সাজিয়ে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে চাঁদাবাজি থাকবে না, জুলুম-নির্যাতন থাকবে না। ভোটকেন্দ্র দখল করে বিজয় ছিনিয়ে নেওয়ার সংস্কৃতি আর চলবে না। জনগণই এসব প্রতিহত করবে।

উদ্বোধনী অনুষ্ঠান দোয়া শেষে শহরের চাষাড়া থেকে ডিআইটি পর্যন্ত একটি প্রচারণা ্যালি বের করা হয়। ্যালিতে দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে প্রচারণা চালান খেলাফত মজলিসের নেতাকর্মীরা।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ষড়যন্ত্র সুষ্ঠু নির্বাচন সিরাজুল মামুন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

সুষ্ঠু নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে : সিরাজুল মামুন

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন ১০ দলীয় জোটের প্রার্থী সিরাজুল মামুন। তিনি বলেন, ‘পেশিশক্তির মাধ্যমে নির্বাচন নিয়ন্ত্রণের যে চেষ্টা চলছে, তা দিয়ে আর জনগণের রায় ছিনিয়ে নেওয়া যাবে না। অতীতে যারা পেশি শক্তির জোরে নির্বাচন নিয়ন্ত্রণ করেছে তারা ধ্বংস হয়ে গিয়েছে, তাদের চেয়েও বড় শক্তি নতুন কেউ নয়।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী প্রচারণার উদ্বোধন দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পেশিশক্তিকে প্রতিহত করতে আলাদা কোনো শক্তির প্রয়োজন নেই। জনগণই এই অপশক্তিকে রুখে দেবে। দেশের মানুষ নতুন রাজনীতি চায়। পুরনো রাজনীতির কঙ্কাল ভেঙে একটি নতুন বাংলাদেশ গড়তে চায় তারা। মাদক, সন্ত্রাস চাঁদাবাজির মাধ্যমে আর দেশ শাসন করা যাবে না। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই আজ আমি নির্বাচনী প্রচারণার সূচনা করছি।

তিনি আরও বলেন, ‘জনগণকে সুষ্ঠুভাবে ভোট দিতে দিতে হবে। ভোটকেন্দ্র দখল করে নির্বাচন বানচালের যে অপচেষ্টা করা হয়, তা থেকে সবাইকে বিরত থাকতে হবে। হকারদের প্রসঙ্গে সিরাজুল মামুন বলেন, ‘হকারদের উচ্ছেদ করা হবে না। পুনর্বাসনের মাধ্যমে ফুটপাতগুলোকে পরিকল্পিতভাবে সাজিয়ে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে চাঁদাবাজি থাকবে না, জুলুম-নির্যাতন থাকবে না। ভোটকেন্দ্র দখল করে বিজয় ছিনিয়ে নেওয়ার সংস্কৃতি আর চলবে না। জনগণই এসব প্রতিহত করবে।

উদ্বোধনী অনুষ্ঠান দোয়া শেষে শহরের চাষাড়া থেকে ডিআইটি পর্যন্ত একটি প্রচারণা ্যালি বের করা হয়। ্যালিতে দেয়াল ঘড়ি প্রতীকের পক্ষে প্রচারণা চালান খেলাফত মজলিসের নেতাকর্মীরা।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত