ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সুনামগঞ্জে প্রতারণার মাধ্যমে জলমহাল দখলের অভিযোগ

সুনামগঞ্জের শাল্লায় ছয় বছরের লীজকৃত একটি জলমহাল প্রতারণার মাধ্যমে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়ন এলাকায়। জলমহলটি দখলে নেয়ার এই অপচেষ্টার কবলে পড়ে অসহায় হয়ে পড়েছে ২৩টি পরিবার। ভূক্তভোগিরা তথ্য ও উপাত্ত যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবীও জানিয়েছেন।

পার্শ্ববর্তী দিরাই উপজেলার উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ২০১৯ সালে ইজারার মাধ্যমে সুনামগঞ্জ জেলার শাল্লাা উপজেলার আটগাঁও কাশিপুর লাইরাদিঘা গ্রুপ-এ জলমহালটি ছয় বছরের জন্য ইাজারা গ্রহণ করে। কিন্তু তিন বছর শেষ হতেই একটি প্রতারক চক্র ইজারাদার সমিতির সভাপতির স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে সাব-লীজের ভুয়া ডীড তৈরী করে ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর মিথ্যে অভিযোগ দিয়ে জলমহালটি পুনরায় ইজারা করিয়ে কৌশলে নিজেদের দখলে নেয়ার চেষ্টা করে। ২০২৩ সালে চক্রটির মূল হোতা আটগাঁও গ্রামের প্রভাবশালী ব্যক্তি ডালাস রাজীব উদ্দিন নামের এক ব্যক্তিকে দিয়ে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে আদালত মামলাটি খারিজ করে উত্তর জারুলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির নামে রায় দেন। 

তথ্য সূত্রে জানা যায়, উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ভূমি মন্ত্রনালয় থেকে ৪৪৩ একরের কাশিপুর লাইরা দিঘা গ্রুপ-এ জলমহালটি' বাংলা সন ১৪২৭ থেকে ১৪৩২ সন মেয়াদে ইজারা গ্রহণ করে। জলমহালের বাৎসরিক ইজারা মূল্য সহ সরকারকে অন্যান্য রাজস্ব প্রদান করে আসছে। চলতি এই বছর জলমহাল থেকে মাছ আহরণের শেষ সময়সীমা। তাই চক্রটি প্রতারণার মাধ্যমে জলমহালটি দখলের পায়তারা করছে। 

এখানেও ব্যর্থ হয়ে থেমে নেই এই চক্রটি। এখন আবার পুনরায় রুমেন মিয়া নামে আরেক ব্যক্তিকে দিয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়েছে উত্তর জারুলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি প্রজেশ লাল দাস রুমেন মিয়া নামের ব্যক্তিটিকে ৭২লক্ষ টাকার বিনিময়ে জলমহাল সাবলীজ দিয়েছেন। সভাপতির স্বাক্ষর জাল করে আদালতে সাবলীজের একটি চুক্তিনামা দেখানো হয়। যাতে করে নিজেদের দখলে নিয়ে অন্যায় ভাবে আবারও ভোগ দখল করতে পারে। তাই এই চক্রটি ভুয়া সাবলীজের কাগজের মাধ্যমে প্রশাসন দিয়ে জলমহালের মাছ আহরণ বন্ধের নির্দেশনা দিয়ে লুটপাটের চেষ্টা করছেন বলে জানান সমিতির সভাপতি প্রজেশ লাল দাস। অভিযোগকারী মৎস্যজীবীরা বলেন, প্রতারক মো. ডালাস ও রুমেন মিয়া স্থানীয় প্রশাসনের সহায়তায় জলমহালটি আমাদের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছেন। তিনি আমাদের নামে মিথ্যে অভিযোগ করে আদালতে মামলা করেছিল, আমরা সেই মামলার রায় পেয়েছি। তাই পুনরায় একই ভাবে আবার জলমহাল দখলের চেষ্টা করছে।  উত্তর জারুলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি প্রজেশ লাল দাস বলেন, ৬ বছরের জন্য জলমহালটি সরকারের কাছ থেকে ইজারা গ্রহণ করেছি। আমরা পরিশ্রম করে এখানে মাছ চাষ করছি। সরকারকে রাজস্ব দিচ্ছি। কিন্তু এখানে অসাধু একটা চক্র জলমহালটি দখলে নেয়ার অপচেষ্টা করছে। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায় বিচার করুক।  

এব্যাপারে মামলার বাদী রুমেন মিয়ার সাথে কথা বলতে তার মুঠোফোনে বার বার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

এনএম/ধ্রুবকন্ঠ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জে প্রতারণার মাধ্যমে জলমহাল দখলের অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত