ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সুনামগঞ্জে জামায়াতের সভাপতির বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার পাশে দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি রসুলপুর গ্রামের আশ্বদ আলীর ছেলে পিয়ার আলী আহবাব মিয়ার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।

রাজনৈতিক পরিচয় উল্লেখ না থাকলেও অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত পিয়ার আলী জামায়াত ইসলামীর শ্রীরামসি আঞ্চলিক শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়রা জানান রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে গত ২০ ফেব্রুয়ারী পিয়ার আলী  তার সহোদর আহবাব হোসেন কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার সরকারি রাস্তার পাশ থেকে ২টি প্রাপ্তবয়স্ক প্রায় ২০ হাজার টাকার মুল্যের গাছ কেটে বিক্রি করেন।

রাজনৈতিক প্রভাবের কারণে এলাকাবাসী মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগে করেন স্থানীয়রা।

মিরপুর-সৈয়দপুর শাহাড়পারা ইউনিয়নের উপ- সহকারী কর্মকর্তা (ভুমি) সজল তালুকদার বলেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা পিয়ার আলী আহবাব মিয়া সরকারি রাস্তার পাশে প্রাপ্তবয়স্ক দুটি গাছ কেটে নেওয়ার চেষ্টা করছিল, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করি। আমি আইন অনুযায়ী আমার উর্ধতন কর্মকর্তাকে বিষয় অবগত করে রিপোর্ট করেছি।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীন বলেন,বিষয়টি শুনেছি বিষয়টি অত্যন্ত গুরুতর। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সুনামগঞ্জ গাছ কাটা জামায়াতের সভাপতি সরকারি রাস্তা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জে জামায়াতের সভাপতির বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক জামায়াত নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার পাশে দুটি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।

জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি রসুলপুর গ্রামের আশ্বদ আলীর ছেলে পিয়ার আলী আহবাব মিয়ার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে।

রাজনৈতিক পরিচয় উল্লেখ না থাকলেও অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত পিয়ার আলী জামায়াত ইসলামীর শ্রীরামসি আঞ্চলিক শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়রা জানান রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে গত ২০ ফেব্রুয়ারী পিয়ার আলী  তার সহোদর আহবাব হোসেন কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়াই রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার সরকারি রাস্তার পাশ থেকে ২টি প্রাপ্তবয়স্ক প্রায় ২০ হাজার টাকার মুল্যের গাছ কেটে বিক্রি করেন।

রাজনৈতিক প্রভাবের কারণে এলাকাবাসী মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও অভিযোগে করেন স্থানীয়রা।

মিরপুর-সৈয়দপুর শাহাড়পারা ইউনিয়নের উপ- সহকারী কর্মকর্তা (ভুমি) সজল তালুকদার বলেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা পিয়ার আলী আহবাব মিয়া সরকারি রাস্তার পাশে প্রাপ্তবয়স্ক দুটি গাছ কেটে নেওয়ার চেষ্টা করছিল, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করি। আমি আইন অনুযায়ী আমার উর্ধতন কর্মকর্তাকে বিষয় অবগত করে রিপোর্ট করেছি।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন উদ্দীন বলেন,বিষয়টি শুনেছি বিষয়টি অত্যন্ত গুরুতর। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত