সিলেটের কোম্পানীগঞ্জ
উপজেলার দক্ষিণ বুরদেও গ্রামে জালাল মিয়া (২৪) নামে এক দৃষ্টি প্রতিবন্ধী তরুণকে
গাছের সঙ্গে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে।
আজ
শুক্রবার (৫ ডিসেম্বর) ঘটনার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে
ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা
ঘটে।
জালাল উপজেলার দক্ষিণ
বুড়দেও গ্রামের আলী আকবরের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবন্ধী জালালকে চোর সন্দেহ করে কয়েকজন ব্যক্তি গাছে ঝুলিয়ে
বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নির্যাতনের ভিডিওটি নজরে আসার পরপরই কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়।
পরে গুরুতর আহত জালালকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনাটি নিয়ে জালালের বাবা
বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর মূলহোতা আরফান মিয়াকে আটক করে পুলিশ।
আরফান স্থানীয় হাজী ওসমান আলীর ছেলে।
ঘটনার
সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
তিনি বলেন, ‘জালাল দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। কারা
কী উদ্দেশ্যে তাকে নির্যাতন করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত আরফান মিয়া
নামে একজনকে আটক করা হযেছে। অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন