ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সাঙ্গু নদে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

ছবি: অনুপম মারমা

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মংক্যসিং মারমাকে এক লাখ টাকা নগদ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ৪ নং বলীপাড়া ইউনিয়নের মংনাই কারবারী গ্রামে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সাঙ্গু নদ থেকে কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়া বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেন,সাঙ্গু নদসহ পার্বত্য এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তারা আরও জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, তলদেশের গঠন পরিবর্তিত হচ্ছে এবং নদীভাঙনের ঝুঁকি বাড়ছে।

 অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর পানির স্বাভাবিক ধারা পরিবর্তিত হয়,জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে, মাছসহ জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়, শুষ্ক মৌসুমে পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যেতে পারে,বর্ষা মৌসুমে আকস্মিক বন্যা ও ভাঙনের ঝুঁকি বাড়ে। নির্বাহী কর্মকর্তা আর ও বলেন, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন চলতে থাকলে সাঙ্গু নদ তার প্রাকৃতিক ভারসাম্য হারাতে পারে, যা স্থানীয় জনজীবন ও কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি থাকলে অবৈধ বালু উত্তোলন অনেকাংশে বন্ধ করা সম্ভব হবে। তারা নদী রক্ষায় প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপ কামনা করেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : জরিমানা সাঙ্গু অবৈধ বালু

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৯ মার্চ ২০২৬

সাঙ্গু নদে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মংক্যসিং মারমাকে এক লাখ টাকা নগদ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার ৪ নং বলীপাড়া ইউনিয়নের মংনাই কারবারী গ্রামে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সাঙ্গু নদ থেকে কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়া বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে এক লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেন,সাঙ্গু নদসহ পার্বত্য এলাকার প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। তারা আরও জানান, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, তলদেশের গঠন পরিবর্তিত হচ্ছে এবং নদীভাঙনের ঝুঁকি বাড়ছে।

 অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর পানির স্বাভাবিক ধারা পরিবর্তিত হয়,জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে, মাছসহ জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়, শুষ্ক মৌসুমে পানির স্তর অস্বাভাবিকভাবে কমে যেতে পারে,বর্ষা মৌসুমে আকস্মিক বন্যা ও ভাঙনের ঝুঁকি বাড়ে। নির্বাহী কর্মকর্তা আর ও বলেন, দীর্ঘদিন ধরে এভাবে বালু উত্তোলন চলতে থাকলে সাঙ্গু নদ তার প্রাকৃতিক ভারসাম্য হারাতে পারে, যা স্থানীয় জনজীবন ও কৃষির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি থাকলে অবৈধ বালু উত্তোলন অনেকাংশে বন্ধ করা সম্ভব হবে। তারা নদী রক্ষায় প্রশাসনের ধারাবাহিক পদক্ষেপ কামনা করেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত