ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শিবগঞ্জে দেউলি ইউনিয়ন পরিষদে ১৭৯ জন সুবিধাভোগীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

বগুড়ার শিবগঞ্জের দেউলী ইউনিয়নে সরকারি ভিডব্লিউবি কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। 

গত (২৩ ফেব্রুয়ারি) সোমবার সকালে উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ১৭৯ জন দুস্থ ও অসহায় নারী সুবিধাভোগীর হাতে এই চাল তুলে দেওয়া হয়। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান।

এছাড়াও চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিনু আক্তার, শাপলা বেগম, রায়হান মাহমুদ রাসেল, খলিল, সুজাউল, আব্দুল বাকি সহ আরও অনেকে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, সরকারের এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও দুস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে যাতে সঠিক সুবিধাভোগীরা চাল পান, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

শিবগঞ্জে দেউলি ইউনিয়ন পরিষদে ১৭৯ জন সুবিধাভোগীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জের দেউলী ইউনিয়নে সরকারি ভিডব্লিউবি কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। 

গত (২৩ ফেব্রুয়ারি) সোমবার সকালে উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ১৭৯ জন দুস্থ ও অসহায় নারী সুবিধাভোগীর হাতে এই চাল তুলে দেওয়া হয়। এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান।

এছাড়াও চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মিনু আক্তার, শাপলা বেগম, রায়হান মাহমুদ রাসেল, খলিল, সুজাউল, আব্দুল বাকি সহ আরও অনেকে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, সরকারের এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও দুস্থ নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে যাতে সঠিক সুবিধাভোগীরা চাল পান, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত