ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজশাহীতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

রাজশাহীতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে এক বিশেষ অভিযান চালিয়ে ২৪ রানউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই অভিযানটি পরিচালিত হয় ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর একটি দল বিকেল আনুমানিক ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় অবস্থান নেয় । অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় । তল্লাশির একপর্যায়ে বাসের একজন যাত্রীর কাছ থেকে মোট ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় ।

আটককৃত যুবকের নাম মোঃ দুলাল মিয়া (৩৮) । তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার মোঃ আয়ুব আলীর ছেলে ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গুলির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দুলাল মিয়া । এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : রাজশাহী আটক গুলিসহ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীতে ২৪ রাউন্ড গুলিসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে এক বিশেষ অভিযান চালিয়ে ২৪ রানউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কে এই অভিযানটি পরিচালিত হয় ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর একটি দল বিকেল আনুমানিক ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর কলাহাটা এলাকায় অবস্থান নেয় । অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘একতা নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় । তল্লাশির একপর্যায়ে বাসের একজন যাত্রীর কাছ থেকে মোট ২৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয় ।

আটককৃত যুবকের নাম মোঃ দুলাল মিয়া (৩৮) । তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার পাচচৌকা এলাকার মোঃ আয়ুব আলীর ছেলে ।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত গুলির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি দুলাল মিয়া । এই ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত