রাজশাহীতে এক সাংবাদিকের স্ত্রীর
রহস্যজনক
মৃত্যু
হয়েছে।
পুলিশ
ওই
নারীর
মরদেহ
উদ্ধার
করেছে।
একই
সময়
ওই
সাংবাদিক
নিজেও
নিজ
বাসায়
আহত
অবস্থায়
পড়ে
ছিলেন।
পরে
পুলিশ
ঘটনাস্থলে
পৌঁছে
ফায়ার
সার্ভিসের
সহায়তায়
দুজনকে
উদ্ধার
করে
রাজশাহী
মেডিকেল
কলেজ
হাসপাতাল
(রামেক)-এ
পাঠায়।
সেখানে
কর্তব্যরত
চিকিৎসক
ওই
নারীকে
মৃত
ঘোষণা
করেন।
শুক্রবার সন্ধ্যার পর রাজশাহী শহরের হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তাঁর স্বামী গোলাম কিবরিয়া কামাল ওরফে কামাল মালিক (৫৫) স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার উপসম্পাদক হিসেবে কর্মরত। রাজশাহী শহরের হড়গ্রাম বাজার এলাকার ওই বাসায় এই দম্পতি ভাড়া থাকতেন এবং সেখানেই এ মর্মান্তিক ঘটনাটি
ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র বলেছে, সন্ধ্যার পর ফায়ার সার্ভিসের মাধ্যমে রওশন আরা ও গোলাম কিবরিয়া কামালকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রওশন আরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে তাঁরা মৃত অবস্থায় পেয়েছেন। তাঁর গলায় একটি কাপড় প্যাঁচানো ছিল। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
তিনি আরও জানান, সাংবাদিক কামাল মালিকের হাতে-পায়ে জখম আছে। তিনি ‘ড্যামফিক্স’ নামের তরল রাসায়নিক পান করেছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন।
পুলিশ বলেছে, তিনতলা ওই ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন সাংবাদিক কামাল মালিক। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ সদস্যরা ওই বাসায় যান। সেখানে মেঝেতে রওশন আরা পড়ে ছিলেন। আর বিছানায় আহত অবস্থায় পড়ে ছিলেন কামাল মালিক। পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সময় বাড়িতে কে ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি। কীভাবে ঘটনা ঘটেছে, তা এখনো জানি না। সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন। হাত-পায়ে জখম আছে। সম্ভবত রগ কেটে গেছে। তাঁকে আইসিইউতে নেওয়া হচ্ছে।’
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। সিআইডির ক্রাইম সিনও এসেছে। তারা কাজ করছে। কীভাবে ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে। এখনো মন্তব্য করার মতো অবস্থায় পৌঁছানো যায়নি।
বিষয় : রাজশাহী রহস্যজনক মৃত্যু
.png)
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন