ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

ছবি: মো: গোলাম কিবরিয়া

রাজশাহীর সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে বাংলাদেশ বিজিবি পৃথক অভিযানগুলিতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করা হয়েছে। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ীজিরো টলারেন্স নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন ( বিজিবি) সদস্যরা সীমান্ত এলাকায় সক্রিয় অভিযান পরিচালনা করছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক পাচার হওয়ার পরিকল্পনা রয়েছে। অভিযানিক দল দ্রুত বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পৃথক অভিযানের বিস্তারিত

. চরমাজারদিয়া বিওপি, দামকুড়া থানার রবেন্দ্র এলাকা:

১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ঘটিকায় আভিযানিক দল এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে। ধাওয়ার সময় সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। তল্লাশী করে ওই ব্যাগ থেকে ভারতীয় মদ ১২ বোতল মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

. ইউসুফপুর বিওপি, চারঘাট থানার হাজির বাতান এলাকা:

রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিট টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সরিষা ক্ষেতে ওৎ পেতে থাকে। এক মাদক কারবারীকে দেখতে পেয়ে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশী করে ভারতীয় ফেনসিডিল-৭৫ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

. খিদিরপুর বিওপি, কাটাখালী থানার পূর্ব বাতান এলাকা:

রাত আনুমানিক ০২টা ৫০ মিনিট অভিযান পরিচালনা করা হয়। আভিযানিক দল বাবলা বাগানের ভিতরে মাদক ব্যবসায়ীদের চলাচল দেখলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশীতে ভারতীয় ফেনসিডিল-২৯০ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, এসব অভিযানই রাজশাহী সীমান্তে মাদকপাচারের বিরুদ্ধে তাদেরজিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের যে কোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : রাজশাহী উদ্ধার ভারতীয় মাদকদ্রব্য

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজশাহীর সীমান্ত এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে বাংলাদেশ বিজিবি পৃথক অভিযানগুলিতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ করা হয়েছে। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ীজিরো টলারেন্স নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন ( বিজিবি) সদস্যরা সীমান্ত এলাকায় সক্রিয় অভিযান পরিচালনা করছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহীর বিভিন্ন সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক পাচার হওয়ার পরিকল্পনা রয়েছে। অভিযানিক দল দ্রুত বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

পৃথক অভিযানের বিস্তারিত

. চরমাজারদিয়া বিওপি, দামকুড়া থানার রবেন্দ্র এলাকা:

১৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ঘটিকায় আভিযানিক দল এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে। ধাওয়ার সময় সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। তল্লাশী করে ওই ব্যাগ থেকে ভারতীয় মদ ১২ বোতল মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

. ইউসুফপুর বিওপি, চারঘাট থানার হাজির বাতান এলাকা:

রাত আনুমানিক ০১ টা ৩০ মিনিট টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সরিষা ক্ষেতে ওৎ পেতে থাকে। এক মাদক কারবারীকে দেখতে পেয়ে ধাওয়া করলে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশী করে ভারতীয় ফেনসিডিল-৭৫ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

. খিদিরপুর বিওপি, কাটাখালী থানার পূর্ব বাতান এলাকা:

রাত আনুমানিক ০২টা ৫০ মিনিট অভিযান পরিচালনা করা হয়। আভিযানিক দল বাবলা বাগানের ভিতরে মাদক ব্যবসায়ীদের চলাচল দেখলে তারা দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশীতে ভারতীয় ফেনসিডিল-২৯০ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, এসব অভিযানই রাজশাহী সীমান্তে মাদকপাচারের বিরুদ্ধে তাদেরজিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন। বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের যে কোনো ধরনের অমানবিক কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত