রাজবাড়ীতে
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নির্বাচন বিরোধী একটি
ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল
শুক্রবার (৬ জানুয়ারি) ভোরবেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বড়পুল এলাকায় এই
মিছিল অনুষ্ঠিত
হয়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রায়
১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভোরের কোনো এক সময় নিষিদ্ধ ঘোষিত
ছাত্রলীগের ১০–১৫ জন নেতাকর্মী মহাসড়কটিতে বিক্ষোভ করছেন। এ সময় সড়কে যানবাহন
চলাচল করছিল এবং আশপাশের দোকানে বাতি জ্বলছিল। মিছিলে অংশ নেওয়া বেশির ভাগ
ব্যক্তির মাথায় সাদা কাপড় বাঁধা ছিল। তাঁরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁরা
নির্বাচন বয়কটের ডাক দেন এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান
দেন।
গতকাল
শুক্রবার দুপুরে ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেজ, রাজবাড়ী জেলা ছাত্রলীগের
ফেসবুক পেজসহ অনেক নেতা–কর্মী শেয়ার করেন। রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
জাহিদুল ইসলামও ভিডিওটি শেয়ার করেন। এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগের জন্য ফেসবুক
মেসেঞ্জারে একাধিক বার্তা পাঠানো হলেও সাড়া দেননি তিনি। ফোনেও যোগাযোগ করা সম্ভব
হয়নি।
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ সম্প্রতি কাতার যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে মিছিলে অংশগ্রহণকারী এক ছাত্রলীগ নেতা জানান, শুক্রবার ভোরে অর্ধশত নেতা-কর্মীর উপস্থিতিতে মিছিলটি হয়েছে। তাঁর দাবি, ভবিষ্যতে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না এবং একটি অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন দরকার।
জানতে
চাইলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অবৈধ
সরকারের এক পক্ষের নির্বাচন আমরা মানি না। সে কারণেই ছাত্রলীগের নেতা–কর্মীরা ভোরে
বড়পুল এলাকায় মিছিল করেছে। আওয়ামী লীগের নির্বাচনী ভূমিকা কী হবে, তা দু-চার দিনের
মধ্যে স্পষ্ট হবে।’
নিষিদ্ধ
ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও নজরে এসেছে বলে জানান রাজবাড়ীর
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব
দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার ভোরের কোনো এক সময়
মিছিলটি হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন