ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রংপুরে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি : সংগৃহীত

রংপুরে অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিঠাপুকুর উপজেলার রতিয়া পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে শিমুল মিয়া, বাবুল মিয়ার ছেলে রাকিব মিয়া, রতিয়া মধ্যপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম পুটিমারি এলাকার সুমেল মিয়ার ছেলে হোসেন মিয়া।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রংপুর সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির রায় ঘোষণা করেন। জেলা কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম জানান, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার কুটিপাড়া গ্রামের শানেরপাড়া ব্রিজ এলাকায় আসামি শিমুল, শফিকুল হোসেন অটোরিকশাচালক রশিদ মিয়াকে আঘাত করলে তিনি মারা যান। সময় তাঁরা রশিদ মিয়ার কাছে থাকা হাজার ৬৫০ টাকা এবং অটোরিকশা নিয়ে পালিয়ে যান। ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন।

মামলায় সরকারি কৌঁসুলি আফতাব উদ্দিন বলেন, বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। তাঁরা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অপর দিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী বলেন, রায়ের বিষয়ে আসামি পক্ষের পরিবারের সঙ্গে আলোচনা-পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : রংপুর যাবজ্জীবন কারাদণ্ড

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

রংপুরে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

রংপুরে অটোরিকশা ছিনিয়ে নিতে চালককে হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিঠাপুকুর উপজেলার রতিয়া পশ্চিমপাড়া গ্রামের শুক্কুর আলীর ছেলে শিমুল মিয়া, বাবুল মিয়ার ছেলে রাকিব মিয়া, রতিয়া মধ্যপাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে শফিকুল ইসলাম পুটিমারি এলাকার সুমেল মিয়ার ছেলে হোসেন মিয়া।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রংপুর সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির রায় ঘোষণা করেন। জেলা কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম জানান, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মিঠাপুকুর উপজেলার কুটিপাড়া গ্রামের শানেরপাড়া ব্রিজ এলাকায় আসামি শিমুল, শফিকুল হোসেন অটোরিকশাচালক রশিদ মিয়াকে আঘাত করলে তিনি মারা যান। সময় তাঁরা রশিদ মিয়ার কাছে থাকা হাজার ৬৫০ টাকা এবং অটোরিকশা নিয়ে পালিয়ে যান। ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মিঠাপুকুর থানায় হত্যা মামলা করেন।

মামলায় সরকারি কৌঁসুলি আফতাব উদ্দিন বলেন, বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। তাঁরা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অপর দিকে আসামি পক্ষের আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী বলেন, রায়ের বিষয়ে আসামি পক্ষের পরিবারের সঙ্গে আলোচনা-পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত