ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যশোর জেলা পরিষদের নতুন প্রশাসক দেলোয়ার হোসেন খোকনের দায়িত্ব গ্রহণ

ছবি: সাহরিয়ার রাগিব

যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। আজ সোমবার সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তার নতুন কর্মভার গ্রহণ করেন।

দেলোয়ার হোসেন খোকন কার্যালয়ে পৌঁছালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনসহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি পরিষদের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে নবনিযুক্ত প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা পরিষদের চলমান উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সচেষ্ট থাকবেন। জেলার সার্বিক অগ্রযাত্রায় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে গত রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ওই আদেশে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনকে এই জেলার দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, তিনি এখন থেকে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা ও উন্নয়ন প্রকল্পগুলো তদারকি করবেন। নতুন প্রশাসকের যোগদানের ফলে জেলা পরিষদের কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : যশোর জেলা পরিষদ দেলোয়ার হোসেন খোকন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৯ মার্চ ২০২৬

যশোর জেলা পরিষদের নতুন প্রশাসক দেলোয়ার হোসেন খোকনের দায়িত্ব গ্রহণ

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

যশোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। আজ সোমবার সকাল ১০টায় জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তার নতুন কর্মভার গ্রহণ করেন।

দেলোয়ার হোসেন খোকন কার্যালয়ে পৌঁছালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীনসহ পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি পরিষদের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে নবনিযুক্ত প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা পরিষদের চলমান উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সচেষ্ট থাকবেন। জেলার সার্বিক অগ্রযাত্রায় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে গত রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের ওই আদেশে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনকে এই জেলার দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, তিনি এখন থেকে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা ও উন্নয়ন প্রকল্পগুলো তদারকি করবেন। নতুন প্রশাসকের যোগদানের ফলে জেলা পরিষদের কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত