যশোরে
গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি আবিদ হাসানকে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। অপহৃত ওই
যুবককে জীবিত ফিরে পেতে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। গত বুধবার
রাতে এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আবিদ হাসানের স্ত্রী
মিনি খাতুন।
নিখোঁজ
আবিদ হাসান যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় ছাতিয়ানতলা
গ্রামীণফোন সেন্টারে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
পারিবারিক
ও থানা সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত বুধবার সকালে আবিদ হাসান তাঁর কর্মস্থলের
উদ্দেশে বাড়ি থেকে বের হন। দুপুরের আগে স্ত্রীর সঙ্গে শেষবারের মতো তাঁর কথা হয়েছিল।
তবে রাত আটটার দিকে গ্রামীণফোন সেন্টারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের জানানো হয় যে
আবিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবরে স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ শুরু করেন।
আবিদ
হাসানের খোঁজে যখন সবাই যখন উদ্বিগ্ন, ঠিক তখন একটি অপরিচিত নম্বর থেকে তাঁর স্ত্রীর
মুঠোফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে আবিদ কান্নাজড়িত কণ্ঠে নিজেকে বাঁচাতে আকুতি
জানান। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা আবিদের বাবার মুঠোফোনে কল করে এক লাখ টাকা মুক্তিপণ
দাবি করে। তারা জানায়, আবিদের কাছে থাকা সব ‘স্ক্র্যাচ কার্ড’ ও নগদ টাকা তারা আগেই ছিনিয়ে নিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে
মুক্তিপণের টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
রাতভর
বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও আবিদকে উদ্ধারে ব্যর্থ হয়ে তাঁর স্ত্রী কোতোয়ালি থানায়
পুলিশের শরণাপন্ন হন। এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী
বাবুল হোসেন জানান, গ্রামীণফোন কর্মীকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় তৎপরতা শুরু করেছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন