ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মূল্য তালিকা ও ওজনে কারচুপি: ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে মিরসরাই উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় মূল্য তালিকাওজনে কারচুপি করায় ৮ টি প্রতিষ্ঠানকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। 

আলাউদ্দিন কাদের বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে মিঠাছরা বাজার, মিরসরাই পৌরবাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা এবং ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে পরিমিত মুনাফায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে উপস্থিত ছিলেন মিরসরাই থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারা।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : জরিমানা ওজন কারচুপি প্রতিষ্ঠান মূল্য তালিকা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

মূল্য তালিকা ও ওজনে কারচুপি: ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে মিরসরাই উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় মূল্য তালিকাওজনে কারচুপি করায় ৮ টি প্রতিষ্ঠানকে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের। 

আলাউদ্দিন কাদের বলেন, ‘পবিত্র রমজান উপলক্ষে মিঠাছরা বাজার, মিরসরাই পৌরবাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা এবং ওজন ঠিক না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে পরিমিত মুনাফায় ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে উপস্থিত ছিলেন মিরসরাই থানা পুলিশ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তারা।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত