পটুয়াখালীর মহিপুরে ত্রাণ সহায়তা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধা মহিলার স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার সময়
দুই প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার (সকাল ১০টা) মহিপুর বেসিক ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা
জানান, দুই ব্যক্তি ত্রাণ সহায়তার কথা বলে এক বৃদ্ধ মহিলাকে টার্গেট করে। নানা ধরনের
প্রলোভন দেখিয়ে তার কানের স্বর্ণালংকার ও সঙ্গে থাকা কিছু নগদ টাকা নিয়ে দ্রুত সটকে
পড়ার চেষ্টা করে।
বিষয়টি বুঝতে পেরে স্থানীয় দুই যুবক ধাওয়া করে হাজীপুর টোল প্লাজা এলাকা থেকে
তাদের আটক করে। আটকৃত ব্যক্তিরা হলেন-মোঃ হৃদয় হাওলাদার (২৬), পিতা: ফিরোজ হাওলাদার
বেল্লাহ হোসেন (৩০), পিতা: নাসির মাতুব্বর তারা উভয়েই ভান্ডারিয়া, পিরোজপুরের
বাসিন্দা বলে জানা গেছে।
পরে স্থানীয়রা ভুক্তভোগী বৃদ্ধার স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করে তাকে
ফিরিয়ে দেন এবং আটক দুই প্রতারককে মহিপুর থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, (বক্তব্য ফুটেজে) ত্রাণ দেওয়ার কথা বলে তারা
সহজ-সরল বৃদ্ধাকে ফাঁদে ফেলেছিল। বিষয়টি টের পেয়ে আমরা তাদের ধাওয়া করে ধরে ফেলি।
ভুক্তভোগী বৃদ্ধা জানান, (বক্তব্য) আমি আমার স্বর্ণ ফিরে পেয়েছি। তাদের বিরুদ্ধে
আমার কোনো অভিযোগ নেই।
মহিপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। লিখিত অভিযোগ
পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : স্বর্ণালংকার মহিপুর ত্রাণ
.png)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন