ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে।
আজ
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের আদালত সড়কের কালীবাড়ির সামনে ঘটা এই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে ১০-১২ জন যুবক অটোরিকশাযোগে কালীবাড়ির সামনে পৌঁছালে অপর প্রান্ত থেকে আরো কয়েকজন যুবক সেখানে আসে। এ সময় ‘ধর ধর’ বলে চিৎকার করতে করতে তারা গুলি ছোড়া শুরু করে।
এতে রাফি (২১) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। হঠাৎ এই পরিস্থিতিতে আদালত সড়কসংলগ্ন সব দোকানপাট মুহূর্তেই বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা ত্যাগ করে।
ঘটনাস্থলে দুই রাউন্ড তাজা গুলি পড়ে থাকতে দেখা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলাম জানান, যুবক রাফির বুকে গুলি লেগেছে। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করা হয়েছে।
হাসপাতালের রেজিস্টারে তার বাবার নাম হেলাল মিয়া, বাড়ি উপজেলার শাহবাজপুর হালনাগাদ মাঝিকাড়া এলাকায় বলে উল্লেখ আছে।
এ বিষয়ে পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ কালের কণ্ঠকে বলেন, ‘ঘটনার পরপরই নবীনগর সার্কেলের এডিশনাল এসপি ও থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।
বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, প্রায় দুই মাস আগে নবীনগর সদরে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলও বাসার সামনে দুর্বৃত্তদের
ছোড়া গুলিতে আহত হয়েছিলেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
বিষয় : ব্রাহ্মণবাড়িইয়া গোলাগুলি
.png)
বুধবার, ০৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন