ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে বিএসএফ

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনা ঘটে। আটক যুবকের বাড়ি পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার ডাংগাটারী বিওপি ক্যাম্প এলাকার অধীন ৮০১/১১ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন রাশেদুল ইসলাম। সময় ভারতের ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম। তিনি বলেন, সীমান্ত এলাকায় একজন বাংলাদেশি যুবককে বিএসএফ আটক করে নিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে।

বিষয়ে পাটগ্রাম উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, আটক বাংলাদেশিকে ফেরত আনার লক্ষ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : সীমান্ত লালমনিরহাট

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনা ঘটে। আটক যুবকের বাড়ি পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার ডাংগাটারী বিওপি ক্যাম্প এলাকার অধীন ৮০১/১১ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেন রাশেদুল ইসলাম। সময় ভারতের ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম। তিনি বলেন, সীমান্ত এলাকায় একজন বাংলাদেশি যুবককে বিএসএফ আটক করে নিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে।

বিষয়ে পাটগ্রাম উপজেলায় দায়িত্বপ্রাপ্ত ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, আটক বাংলাদেশিকে ফেরত আনার লক্ষ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত