ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পুলিশের হাতে যুবলীগ কর্মীসহ ৭ জন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের পাঁচলাইশ ও কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে যুবলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় দুটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার ও গতকাল সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তার সাতজন হলেন অভয় দত্ত (৩৯), মো. আজাদ (২০), মো. হাসান মানিক (২০), জনি (২৪), কাউসার (২৪), মো. রাজু (২৫) ও মো. আকাশ।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, গত ১৩ ডিসেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এই ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করা হয়।

তিনি আরো বলেন, মামলা দায়েরের পর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের চিহ্নিত করা হয়। পরে পাঁচলাইশ থানার মেয়র গলি থেকে অভয় দত্তকে গ্রেপ্তার করা হয় সোমবার রাতে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. আজাদ মো. হাসানকে খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই সময় দুটি সিএনজি জব্দ করা হয়।

এরপর গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলার মুরাদনগর এলাকায় অভিযান পরিচালনা করে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিছিলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে বলে স্বীকার করেছেন। আসামিরা যুবলীগের সক্রিয় কর্মী বলেও জানান ওসি।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : যুবলীগ গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৫ মার্চ ২০২৬

পুলিশের হাতে যুবলীগ কর্মীসহ ৭ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫

featured Image

চট্টগ্রামের পাঁচলাইশ ও কুমিল্লার মুরাদনগরে অভিযান চালিয়ে যুবলীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় দুটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। 

আজ মঙ্গলবার ও গতকাল সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তার সাতজন হলেন অভয় দত্ত (৩৯), মো. আজাদ (২০), মো. হাসান মানিক (২০), জনি (২৪), কাউসার (২৪), মো. রাজু (২৫) ও মো. আকাশ।

চট্টগ্রাম পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, গত ১৩ ডিসেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী নাশকতা সৃষ্টি করার উদ্দেশ্যে লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এই ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করা হয়।

তিনি আরো বলেন, মামলা দায়েরের পর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের চিহ্নিত করা হয়। পরে পাঁচলাইশ থানার মেয়র গলি থেকে অভয় দত্তকে গ্রেপ্তার করা হয় সোমবার রাতে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. আজাদ মো. হাসানকে খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এই সময় দুটি সিএনজি জব্দ করা হয়।

এরপর গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলার মুরাদনগর এলাকায় অভিযান পরিচালনা করে বাকি আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিছিলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে বলে স্বীকার করেছেন। আসামিরা যুবলীগের সক্রিয় কর্মী বলেও জানান ওসি।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত