আজ সোমবার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মুহাম্মদ আলী আছগার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, আগে দলের কাজ পরিচালনার জন্য টিআর-কাবিখা প্রকল্পের অর্থ ব্যবহার করা হলেও এখন থেকে এই অর্থ মসজিদ, মন্দির ও গির্জার উন্নয়নে ব্যয় করা হবে। কোনো প্রকল্পের এক পয়সাও ব্যক্তিগত কাজে ব্যবহার হবে না—এ ব্যাপারে তিনি দৃঢ় অবস্থানের কথা জানান।
তিনি আরও বলেন, তার দায়িত্ব পালনে কোনো ধরনের বৈষম্য থাকবে না। সরকারের ভালো কাজে সহযোগিতা এবং মন্দ কাজে গঠনমূলক সমালোচনা করবেন।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি ভূমি অফিসের দুর্নীতির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান।
আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,
“মহান আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, সেই আমানত আমি সঠিকভাবে পালন করতে চাই। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।”
আসুন, একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ পাবনা-৩ গঠনে সবাই একসাথে কাজ করি।
.png)
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন